
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে তার জুমার নামাজ আদায় নিয়ে প্রশ্ন তুলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানতে চান, ওই দিন আমির হামজা কোন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।
পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ আমির হামজা কোন মসজিদে জুমা আদায় করেছেন, কেউ জানেন কি? কে আছেন এমন আমির হামজা বা গাজী নজরুলদের ইমামতিতে নামাজ পড়বেন’।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফেসবুকে দেওয়া এক পোস্টে আমির হামজার নারীসংক্রান্ত অডিও-ভিডিও তার হাতে এসেছে বলে দাবি করেন। সেগুলোর সত্যতা যাচাই করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পোস্টে জামায়াতের স্লোগান ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ উল্লেখ করে রাশেদ খাঁন দলটির নেতৃত্বের কাছে জানতে চান, ‘আমির হামজার মতো ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তারা কেমন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান।’
এছাড়া অভিযোগের সঠিক তদন্ত করে আমির হামজাকে দল থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগে বাধ্য করার উদ্যোগ নিতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি।
আরটিভি/এসকে


