ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এক ভাগে দুই ভাই মিলে কোরবানি দেওয়া কী জায়েজ   

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আত্মত্যাগের মহান শিক্ষা পাওয়া যায়। হযরত আদম (আ.)–এর দুই পুত্র হাবিল ও কাবিলের সময় থেকেই কোরবানির সূচনা। পরে হযরত ইব্রাহিম (আ.) ও তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)–এর আত্মত্যাগের ঘটনা কোরবানির ইতিহাসকে আরও মহিমান্বিত করে তোলে।

কোরবানি ঘিরে প্রতিবছর মুসলমানদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো—দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেওয়া জায়েজ কি না।

ফুকাহায়ে কেরামের মতে, ছাগল, ভেড়া ও দুম্বায় একাধিক ব্যক্তি শরিক হয়ে কোরবানি দিতে পারবেন না। এসব পশু শুধু একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হয়।

আর গরু, মহিষ ও উটে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারেন। তবে একটি ভাগ বা একটি নামে দুইজন একসঙ্গে শরিক হতে পারবেন না। এমনকি তারা যদি একই পরিবারের দুই ভাইও হন, তবুও এক ভাগে যৌথভাবে কোরবানি শুদ্ধ হবে না।

যদি দুই ভাই একসঙ্গে কোরবানি করতে চান, তাহলে একজনের নামে কোরবানি হবে এবং অন্যজন তাকে নিজের অংশের টাকা বা পশুর মালিকানা দিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির নামেই কোরবানি আদায় হবে।

আরও পড়ুন

তবে কোরবানির মাংস সবাই মিলে খেতে কোনো সমস্যা নেই। যৌথ পরিবারে একসঙ্গে মাংস ভাগ করে খাওয়া সম্পূর্ণ জায়েজ।

এদিকে, যদি দুই ভাইয়ের ওপরই কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে প্রত্যেককে আলাদাভাবে কোরবানি দিতে হবে। অর্থাৎ একটি ছাগল, ভেড়া বা দুম্বা কিংবা গরু, মহিষ বা উটের অন্তত এক সপ্তমাংশ আলাদা নামে কোরবানি করতে হবে।

এক নামে দুইজন শরিক হলে শুধু তাদের কোরবানি নয়, গরুর অন্য অংশীদারদের কোরবানিও শুদ্ধ হবে না বলে সতর্ক করেছেন আলেমরা।

এ বিষয়ে হাদিসে এসেছে, হযরত জাবের (রা.) বলেন—

“আমরা আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজের ইহরাম বেঁধে রওয়ানা হলাম। তিনি উট ও গরু কোরবানির জন্য সাতজন করে শরিক হওয়ার নির্দেশ দিলেন।” (মুসলিম: ১৩১৮, ৩০৪৯)

তাই কোরবানি আদায়ের আগে শরিয়তের বিধান জেনে নেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
দেশে এবার পশু কোরবানি হয়েছে প্রায় ৯৪ লাখ
কোরবানির মাংস খেয়েই কী পেট খারাপ? জানুন আসল কারণ ও সমাধান 
তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের জায়গায় বৃক্ষরোপণ
২৮ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি