ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের তথাকথিত সমাজে তরুণ-তরুণীদের দ্বীনের পথে ফেরার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় হারাম বা অবৈধ সম্পর্ক। এমন অনেকেই আছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে রোজা রাখেন এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে বেশ আগ্রহী; কিন্তু একটি জায়গায় এসেই তারা আটকে যান—সেটি হলো এই হারাম সম্পর্ক।

একে অপরের সঙ্গে কামনা-বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা-সাক্ষাৎ, ডেটিং, চ্যাটিং, স্পর্শ কিংবা অহেতুক হাসি-মস্করা—সবকিছুই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।

অতীতের এসব পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং খাঁটি তওবা করার জন্য যে নিয়ম ও করণীয় রয়েছে-

লজ্জা ও অনুশোচনা করা
অতীতের ওই ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং মনে মনে তীব্র অনুশোচনা পোষণ করা।

গুনাহটি তাৎক্ষণিক ছেড়ে দেওয়া
এই ধরনের গুনাহর সঙ্গে জড়িত থাকা অবস্থায় বা স্মরণ হলে তা পুরোপুরি বর্জন করা।

দৃঢ় সংকল্প করা
ভবিষ্যতে জীবনে আর কখনো এই ধরনের পাপে লিপ্ত না হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করা।

খাঁটি তওবা (তাওবা নাসুহা) করা
আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দুই রাকাত তওবার সালাত আদায় করে চোখের পানি ফেলে ক্ষমা প্রার্থনা করা।

বেশি বেশি ইস্তেগফার পাঠ করা
প্রতিদিন বেশি বেশি "আস্তাগফিরুল্লাহ" এবং ক্ষমা প্রার্থনার দোয়া পাঠ করা।

শায়খ আহমাদুল্লাহর মতে, বিয়ের আগের অবৈধ সম্পর্কের কথা বর্তমান স্বামী বা স্ত্রীকে নতুন করে না জানানোই শ্রেয়, কারণ এতে সংসারে অনাবশ্যক ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হতে পারে। তওবা কেবল বান্দা এবং আল্লাহর মধ্যকার বিষয়, তাই তা আল্লাহর কাছেই স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

এ প্রসঙ্গে কুরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন।

পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন।’ (সুরা নুর: আয়াত ৩০)

আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সাধারণতঃ প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের ওপরে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক অধিকারভূক্ত বাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও (এমন) বালক- যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতিত অন্য কারো সৌন্দর্য প্রকাশ না করে। (এমনকি) তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর; যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নুর : আয়াত ৩১)

মহান আল্লাহ আমাদেরকে জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর জেনার কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (সুরা ইসরা: ৩২)

তবে দয়াময় আল্লাহ বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন।

সুতরাং মানুষের কর্তব্য, বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করা।

তবে হারাম রিলেশন (অবৈধ প্রেম) গুনাহের কারণ হলেও তা শিরক, কুফরি বা মুরতাদ হওয়া মত গুনাহ নয় যে, এ কারণে তার সকল আমল বরবাদ হয়ে যাবে বা তার আমল কবুল হবে না। বরং এ অবস্থায়ও তার সালাত, সিয়াম, দান-সদকা, দুআ, কুরআন তিলাওয়াত ও অন্যান্য নেকির কাজ বরবাদ হয়ে যাবে না।

বরং এগুলো সে যদি খালিস নিয়তে যথানিয়মে সম্পাদন করে তাহলে মহান আল্লাহ তা কবুল করবেন বলে আশা করা যায়। কিন্তু হারাম রিলেশনের কারণে গুনাহগার হবে। এ ক্ষেত্রে করণীয় হল, অনতিবিলম্বে তওবা করে এ পথ থেকে ফিরে আসা।

আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পাপাচার থেকে তওবায়ে নাসূহা করার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তায়ালার কাছে তওবায়ে নাসূহা তথা আন্তরিক তওবা করো। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। (সূরা তাহরীম: ৮)

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে।
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
আজকের নামাজের সময়সূচি
প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। 
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আজ রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ৪ জমাদিউস সানি ১৪৪৮।
আজকের নামাজের সময়সূচি
জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ তিনটি উপলক্ষ। রমজানের এক মাসের সিয়াম সাধনা, শেষ দশকের মহিমান্বিত শবে কদর এবং মাস শেষে ঈদুল ফিতর উদ্‌যাপনের মধ্য দিয়ে কাটে মুসলমানদের বিশেষ এই সময়।
জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবার প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা।
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা
আরও পড়ুন
পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা