ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর

শাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন'।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শাবি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সম্মেলনের আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, সিলেট সরকারি কলেজের প্রভাষক কাওছার আহমদ, প্রভাষক মুহা. জাকির হোসাইন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক মো. শামসুদ্দীন এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. রিজাউল ইসলাম বলেন, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এই প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১২৬টি প্রবন্ধ। ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপিত হবে। ২৭ নভেম্বর সকাল ৮টায় নিবন্ধনের পর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্যারালাল অধিবেশন ছাড়াও দিনব্যাপী কর্মসূচিতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দিন।

সম্মেলনে থিম স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। এছাড়া কি-নোট স্পিকার হিসেবে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম বক্তব্যে রাখবেন।

সম্মেলনের উদ্দেশ্যে সম্পর্কে অধ্যাপক ড. রিজাউল ইসলাম বলেন, “মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজের মুক্ত বুদ্ধির চর্চা বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে।”

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্যকে সমকালীন গবেষণার আলোকে নতুনভাবে অনুধাবন করার সুযোগ সৃষ্টি হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে চাকরির মেলা (জব ফেয়ার)। এতে দেশি-বিদেশি বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। 
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম পূরণ এবং ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলের নামকরণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দেন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন হলের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত, শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলটির নামকরণের দাবি জানান। মানববন্ধন শেষে প্রক্টর বরাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।  সাজিদ আব্দুল্লাহ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ এবং শহীদ আবরার ফাহাদ হলের পাশে নির্মাণাধীন ১০ তলা হলটির নাম তাঁর নামে করার দাবি সহ শিক্ষার্থীরা চারটি দাবি জানান। দাবিতে ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' নামে হলের নামকরণ; সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ; হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত অবহিত করা এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখা; প্রধানমন্ত্রীর ইবি সফর উপলক্ষে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিটি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের কথাও উল্লেখ করা হয়। মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাঈল হোসেন রাহাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মূল দাবি হলো— সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার এবং তাঁর নামে একটি হলের নামকরণ। হলের নাম তাঁর নামে হলে তাঁর স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় থাকবে এবং প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে স্মরণ করিয়ে দেবে। সাজিদের স্মৃতি ও আদর্শ ধরে রাখতে হলের নামকরণের দাবি ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো শিল্পী এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা। তাঁর নামে হলের নামকরণ করতে হবে। শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক চললেও প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন আয়োজনে সাজিদ এবং নিহত শিক্ষিকা রুনা ম্যামকে স্মরণ করা হয় না। সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহর প্রশাসনের বিরুদ্ধে বিচারে তৎপরতা না দেখানোর অভিযোগ ছিল। বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্য একসময় বিচারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন, অথচ দায়িত্ব নেওয়ার পর তাঁদের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এখনো পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আসেনি, পর্যাপ্ত আলো নেই এবং বহিরাগতদের অবাধ যাতায়াত রয়েছে। প্রশাসন সাজিদের নাম ভুলিয়ে দিতে চাইলেও শিক্ষার্থীরা তাঁকে ভুলবে না; প্রয়োজনে বিচারের দাবিতে আবারও রাজপথে নামবে। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, গত বছর আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয়, জুলাইযোদ্ধা শহীদ সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। মাত্র ১৭৫ একরের ছোট্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার আশ্বাস দিলেও এক বছরেও হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। তিনি আরও বলেন, নির্মাণাধীন হলটির নাম 'শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' রাখা উচিত। প্রশাসনের প্রতি এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, শহীদ সাজিদ আব্দুল্লাহর মরদেহ ২০২৫ সালের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্ত ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৬ জুলাই (২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টা–৩টা ৩০ মিনিটের মধ্যে তাঁকে হত্যা করা হয়। আরটিভি/এসআর
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
আরও পড়ুন
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
হেনস্তার শিকার নারী শিক্ষার্থীকে অসহযোগিতার জেরে শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা 
হেনস্তা শিকার নারী শিক্ষার্থীকে অসহযোগিতার জেরে শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা