ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির পানি সংরক্ষণে ইসলামের নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানি সংরক্ষণের প্রবণতা নেই আমাদের মাঝে। বৃষ্টির পানি সরাসরি সুয়ারেজ বা পয়ঃনিষ্কাশন লাইনের সঙ্গে মিশে যায়। অথচ বৃষ্টির পানি আল্লাহ তায়ালা বিশেষ নেয়ামত। বৃষ্টির পানি সরাসরি সুয়ারেজ বা পয়ঃনিষ্কাশন লাইনে মিশে যাওয়াকে অনেবে নেয়ামতের অপচয় ও বড় ধরনের ভুল হিসেবে দেখেন। তবে বিষয়টি পুরোপুরি ধর্মীয় কাঠামোর মধ্যে না ফেলে, এর সঠিক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন আলেমরা।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক একটি ইসলামী ফতোয়া সেন্টারে আসা এক প্রশ্নের জবাবে ফুকাহাগণ এই মতামত দেন।

প্রশ্নকর্তা তার চিঠিতে উল্লেখ করেন, আমাদের দেশে ব্যক্তি ও সরকারি পর্যায় থেকে বৃষ্টির পানি সরাসরি সুয়ারেজ লাইনে যুক্ত করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের দেশে পানির তীব্র সংকট রয়েছে। অনেক কৃষকই বৃষ্টির পানি, নদী বা খালের ওপর নির্ভরশীল। বৃষ্টির পানি এভাবে নষ্ট না করে নদী-নালায় প্রবাহিত হতে দেওয়া অথবা ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে কাজে লাগানো উচিত ছিল। এটি একদিকে যেমন প্রাকৃতিক সম্পদের অপচয়, অন্যদিকে পরিশোধনাগারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করছে, যা রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের কারণ। বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটুকু যৌক্তিক, তা জানতে চান ওই ব্যক্তি।

জবাবে বলা হয়, এটি পুরোপুরি কোনো ধর্মীয় বা শরয়ী বিষয় নয় যে এর সিদ্ধান্ত শুধু আলেমরা দেবেন। মূলত এটি মানুষের পার্থিব জীবনের সুযোগ-সুবিধার সঙ্গে জড়িত। তাই এ ধরনের বিষয়ে মূল সিদ্ধান্ত ও পরামর্শ নেওয়ার অধিকার সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিদের।

আরও পড়ুন

এ প্রসঙ্গে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করা হয়। যেখানে খেজুর গাছের কৃত্রিম পরাগায়ন নিয়ে সাহাবিদের এক প্রশ্নের জবাবে আল্লাহর রাসুল বলেছিলেন, তোমাদের দুনিয়াবি বিষয়ের সিদ্ধান্ত তোমরাই ভালো জানো। (সহিহ মুসলিম)।

তবে এই আধুনিক সমস্যার সমাধানে কিছু সাধারণ ইসলামী নীতিমালার কথা উল্লেখ করেছেন গবেষকরা। ইসলাম সবসময় সাধ্যমতো জনকল্যাণকর ও উপকারী কাজের নির্দেশ দেয়।

হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার উপকারে আসে, তা অর্জনে সচেষ্ট হও এবং আল্লাহর সাহায্য চাও, অলসতা করো না। (সহিহ মুসলিম)।

আলেমদের মতে, এই নির্দেশনা যেমন ব্যক্তির জন্য প্রযোজ্য, তেমনি পুরো জাতির জন্যও সত্য। বৃষ্টির পানির মতো একটি বড় নেয়ামতকে কীভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায় এবং এ ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান ও অন্য দেশের সফল অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে রাষ্ট্র ও সমাজকে গুরুত্বের সাথে ভাবতে হবে। কারণ জ্ঞান ও প্রজ্ঞা মুমিনের হারানো সম্পদ, যেখানেই তা পাওয়া যাবে, তা গ্রহণ করাই নিয়ম।

সূত্র : ইসলাম ওয়েব

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
নদীর ব্লক নির্মাণে লবণপানির বালু ব্যবহারের অভিযোগ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী