ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ কাবা শরীফের ঠিক ওপর থাকবে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
আজ কাবার ঠিক ওপর থাকবে সূর্য, কয়েক মুহূর্ত থাকবে না কোনো ছায়া । ছবি: সংগৃহীত

আজ (১৫ জুলাই) সৌদি আরবের মক্কায় ঘটবে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এ সময় সূর্য ঠিক পবিত্র কাবার ওপর অবস্থান করবে। ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা শরিফের কোনো ছায়া দেখা যাবে না।

জেদ্দার জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। বাংলাদেশ সময় অনুযায়ী এ ঘটনা ঘটবে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিরল ঘটনার সময় বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মুসল্লিরা কোনো কম্পাস বা আধুনিক যন্ত্র ছাড়াই সহজে কিবলার সঠিক দিক নির্ণয় করতে পারবেন।

আরও পড়ুন

এ জন্য নির্ধারিত সময়ে একটি সমতল স্থানে সোজাভাবে একটি লাঠি বা দণ্ড খাড়া করে রাখতে হবে। তখন যে ছায়া তৈরি হবে, তার ঠিক বিপরীত দিকই হবে পবিত্র কাবার দিক বা কিবলার দিক।

জ্যোতির্বিদদের মতে, বছরে দুইবার এমন ঘটনা ঘটে। আধুনিক দিকনির্ণয় প্রযুক্তি চালুর আগে দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতেই কিবলার দিক নির্ধারণ করা হতো। এখনো এটিকে কিবলা নির্ণয়ের সবচেয়ে সহজ ও নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর একটি হিসেবে ধরা হয়।

সূত্র: সামা টিভি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হারামাইনে আজ জুমার ইমাম যারা
আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর। পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।
হারামাইনে আজ জুমার ইমাম যারা
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না
ইসলামে শুক্রবার বা জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় এ দিনের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ও ফজিলত।
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না
আজকের নামাজের সময়সূচি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ সালের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর- ১১:৫৫ মিনিট আসর- ৪:১৪ মিনিট মাগরিব- ৫:৫৯ মিনিট এশা- ৭:১৩ মিনিট আগামীকাল (শুক্রবার) ফজর শুরু- ৪:৩৩ মিনিট উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আরও পড়ুন
বিসিসিআইয়ের যে নিয়মে দলে জায়গা হলো না সূর্যবংশীর
এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী
পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আসছে বিরল ‘ব্লাড মুন’
সূর্যগ্রহণ দেখতে শেষ মুহূর্তে চশমার জন্য হুড়োহুড়ি, দোকানে দীর্ঘ লাইন