ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়। ভারতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এমন ১০০ সম্ভাবনাময় ব্যক্তিত্বকে নিয়ে প্রথমবারের মতো প্রকাশিত এই তালিকায় ১৫ বছর বয়সী বৈভবের অন্তর্ভুক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তালিকার ‘ইনোভেটরস’ বিভাগে স্থান পেয়েছেন বৈভব। একই বিভাগে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অন্যদিকে, ‘আর্টিস্টস’ বিভাগে জায়গা পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সাময়িকীটির প্রচ্ছদেও স্থান পেয়েছে তাঁর ছবি।

বৈভবকে নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভারতীয় ক্রিকেটে এই কিশোরের প্রভাব ও সম্ভাবনার প্রশংসা করে তিনি লিখেছেন, ‘মাঠে যখন সে ক্রিকেট ব্যাট ঘোরায়, বৈভব সূর্যবংশী আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই, যারা ভিন্নভাবে চিন্তা করতে পারে। সে একজন বিস্ময়কর ক্রীড়াপ্রতিভা।’

১০০ জনের এই তালিকায় ক্রীড়াঙ্গন থেকে বৈভব ছাড়াও স্থান পেয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। এ ছাড়া রয়েছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, টেনিস তারকা সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া এবং অ্যাথলেট ভিথিয়া রামরাজ।

তালিকার অন্য পরিচিত মুখদের মধ্যে আলিয়া ভাটকে নিয়ে লিখেছেন চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি। আরিয়ান খানের পরিচিতি তুলে ধরেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।

টাইমের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের প্রথম ভারতকেন্দ্রিক সংস্করণ ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’। এটি কোনো ক্রমতালিকা নয়। ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত টাইমের সাংবাদিকেরা বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং ভবিষ্যতে প্রভাব বিস্তারের সম্ভাবনা বিবেচনা করে ১০০ জনকে নির্বাচন করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চারটি ‘সেনা’ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা।
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
আরও পড়ুন
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ
বিসিসিআইয়ের যে নিয়মে দলে জায়গা হলো না সূর্যবংশীর
এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী