ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শহীদরা কখনো মৃত নন, আছে আল্লাহর বিশেষ সুসংবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
প্রত্যেক মুমিনের স্বপ্ন শহীদি মৃত্যু, শহীদরা আল্লাহর কাছে জীবিত ও অত্যন্ত মর্যাদাবাদ । ছবি: সংগৃহীত

মানুষমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মহান আল্লাহ বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)। তবে ইসলামের দৃষ্টিতে সব মৃত্যু এক নয়। আল্লাহর পথে জীবন উৎসর্গকারীদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। ইসলামে শহীদের মর্যাদা অত্যন্ত উচ্চ। কোরআন ও হাদিসে শহীদদের সম্মান, পুরস্কার এবং তাদের জীবনের বিশেষ অবস্থান সম্পর্কে এমন সুসংবাদ দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের মর্যাদার চেয়ে অনেক ঊর্ধ্বে।

মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের কখনো মৃত মনে করো না। বরং তারা জীবিত, তারা তাদের প্রতিপালকের কাছে রিজিকপ্রাপ্ত।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৬৯)।

পরের আয়াতে আল্লাহ আরও বলেন, ‘আল্লাহ তাদের নিজ অনুগ্রহে যা দিয়েছেন, তাতে তারা আনন্দিত।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৭০)।

অর্থাৎ শহীদদের জীবন দুনিয়ার জীবনের মতো না হলেও তারা আল্লাহর বিশেষ অনুগ্রহে সম্মানিত অবস্থায় থাকেন।

আরও পড়ুন

ইসলামে শহীদ বলতে শুধু যুদ্ধক্ষেত্রে নিহত ব্যক্তিকেই বোঝানো হয়নি। হাদিসে হযরত জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষায় নিহত হয়, সে শহীদ। যে ব্যক্তি নিজের জীবন রক্ষায় নিহত হয়, সে শহীদ। যে ব্যক্তি নিজের দ্বীন রক্ষায় নিহত হয়, সে শহীদ। আর যে ব্যক্তি নিজের পরিবার ও স্বজনদের রক্ষায় নিহত হয়, সেও শহীদ।’ (সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি)

ইসলামে স্বদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়ের পথে নিজের জীবন উৎসর্গ করার মর্যাদাকে অত্যন্ত উচ্চাসনে স্থান দেওয়া হয়েছে। হাদিসের নির্দেশনা অনুযায়ী, দেশের সুরক্ষা ও সীমানা পাহারায় জীবন দেওয়া ব্যক্তির মর্যাদা সাধারণ মৃতদের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং তারা আল্লাহর কাছে সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত।

শহীদের মর্যাদা সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জান্নাতে প্রবেশকারী কেউই দুনিয়ায় ফিরে আসতে চাইবে না, যদিও তাকে পৃথিবীর সবকিছু দেওয়া হয়। তবে শহীদ আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে বারবার শহীদ হতে চাইবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৮১৭; সহিহ মুসলিম, হাদিস: ১৮৭৭)

হাদিসে শহীদদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছয়টি পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রথম রক্তবিন্দু ঝরার সঙ্গে সঙ্গেই গুনাহ ক্ষমা করে দেওয়া, জান্নাতের ঠিকানা দেখানো, কবরের আজাব থেকে মুক্তি, কিয়ামতের ভয়াবহ আতঙ্ক থেকে নিরাপত্তা, সম্মানের মুকুট পরিয়ে দেওয়া এবং আত্মীয়দের মধ্য থেকে সত্তরজনের জন্য সুপারিশ করার সুযোগ। (জামে তিরমিজি, হাদিস: ১৬৬৩; ইবনু মাজাহ, হাদিস: ২৭৯৯)

ইসলামে শহীদের মর্যাদা এতটাই মহান যে, শাহাদাতের পর তাকে গোসল না দিয়ে তার পরনের পোশাকেই দাফনের বিধান রয়েছে। এটি তার সম্মান ও মর্যাদার একটি বিশেষ নিদর্শন।

শহীদের মৃত্যুতে মুসলমান শোকাহত হলেও হতাশ হয় না। কারণ মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)

ইসলাম শিক্ষা দেয়, শহীদদের জন্য দোয়া করতে, তাদের ত্যাগ থেকে শিক্ষা নিতে এবং সত্য, ন্যায় ও ইনসাফের পথে অটল থাকতে। কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গকারীদের জন্য রয়েছে চিরস্থায়ী সম্মান ও মহান প্রতিদান।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
পানিসম্পদ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস