ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জুমার নামাজের ৫ গুরুত্বপূর্ণ বিষয় 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
জুমার নামাজের ৫ গুরুত্বপূর্ণ বিষয়  । ছবি: সংগৃহীত

ইসলামে জুমার দিনের মর্যাদা অনেক বেশি। এই দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায় করা প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষদের জন্য ফরজ। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের গুরুত্ব এবং নামাজ আদায়ের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

জুমা শব্দটি আরবি ‘জামা’ শব্দ থেকে এসেছে। এর অর্থ একত্র হওয়া। এ দিনে মুসল্লিরা মসজিদে একত্র হয়ে জামাতে নামাজ আদায় করেন। ইসলামি চিন্তাবিদদের মতে, জুমার নামাজ মুসলিমদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা দেয়।

জুমার গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা জুমুআ নাজিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

অর্থ: ‘হে ইমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও এবং ক্রয়-বিক্রয় বন্ধ করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’
(সুরা জুমুআ, আয়াত: ৯)

আরও পড়ুন

জুমার নামাজ জোহরের ওয়াক্তে আদায় করা হয়। তবে জোহরের চার রাকাত ফরজের পরিবর্তে জুমায় দুই রাকাত ফরজ নামাজ জামাতে পড়তে হয়। এর আগে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা আবশ্যক।

জুমার নামাজের নিয়ম অনুযায়ী ফরজের আগে চার রাকাত সুন্নত, এরপর দুই রাকাত ফরজ এবং ফরজের পরে চার রাকাত সুন্নত আদায় করা হয়। অর্থাৎ অনেক মুসল্লি মোট ১০ রাকাত নামাজ আদায় করেন।

ইসলামে জুমার নামাজ জামাতে আদায় করা শর্ত। একা জুমার নামাজ আদায়ের বিধান নেই। তাই নির্ধারিত সময়ে মসজিদে গিয়ে খুতবা শুনে জামাতের সঙ্গে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

আলেমদের মতে, জুমার দিন শুধু নামাজ আদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ দিনে বেশি বেশি দোয়া, জিকির, দরুদ পাঠ এবং নেক আমল করারও বিশেষ ফজিলত রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
আজ হারামাইনে জুমার নামাজ পড়াবেন যারা 
জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন-হাদিসের স্পষ্ট নির্দেশ কী
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
জুমার নামাজ কত রাকাত ও পড়ার নিয়ম কী