ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ হাদিস নয়, যা বলছে ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কথা হলো‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ বা ‘বেহেশত’। অনেক সময় এটি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস হিসেবেও উপস্থাপন করা হয়। তবে ইসলামি শরিয়তের বিশুদ্ধ সূত্র ও হাদিস বিশারদদের মতে, এই বাক্যটি হুবহু রাসুলুল্লাহ (সা.)-এর কোনো হাদিস নয়।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’এই শব্দগুচ্ছ সহিহ হাদিসের কোনো গ্রন্থে পাওয়া যায় না। তাই এটিকে সরাসরি হাদিস হিসেবে প্রচার করা সঠিক নয়। তবে স্বামীর মর্যাদা ও স্ত্রীর প্রতি তাঁর অধিকারের বিষয়ে সহিহ হাদিসে যে শিক্ষা দেওয়া হয়েছে, এটি তার একটি ভাবার্থ হিসেবে সমাজে প্রচলিত হয়েছে।

হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ মুআত্তা মালেক, মুসনাদে আহমাদ ও মুসতাদরাকে হাকেম-এ বর্ণিত আছে, এক নারী সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলে তিনি জানতে চান, তার স্বামী আছেন কি না। নারীটি ‘হ্যাঁ’ বললে নবীজি (সা.) জিজ্ঞেস করেন, স্বামীর সঙ্গে তার আচরণ কেমন। উত্তরে তিনি বলেন, সাধ্যের মধ্যে তিনি স্বামীর আনুগত্য ও খেদমতে কোনো অবহেলা করেন না। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, তার সঙ্গে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো। কারণ, সে-ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। (মুআত্তা মালেক, হাদিস: ৯; মুসনাদে আহমাদ, হাদিস: ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদিস: ২৭৬৯)

আলেমরা ব্যাখ্যা করেছেন, এই হাদিসের অর্থ হলোস্বামীর বৈধ অধিকার যথাযথভাবে আদায় ও তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একজন স্ত্রীর জান্নাত লাভ সহজ হতে পারে। অন্যদিকে স্বামীর ন্যায্য অধিকার অস্বীকার ও অবাধ্যতার কারণে পরকালে জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে।

তবে ইসলাম কেবল স্ত্রীদের দায়িত্বের কথাই বলেনি, স্বামীদের ওপরও স্ত্রীর অধিকার আদায় এবং সদাচরণের বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও স্বামীদের ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে। (সুরা আল-বাকারা: ২২৮)

এ ছাড়া বিদায় হজের ঐতিহাসিক ভাষণেও রাসুলুল্লাহ (সা.) পুরুষদের উদ্দেশে বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। (সহিহ মুসলিম, হাদিস: ১২১৮)

আরও পড়ুন

ইসলামি শিক্ষায় দাম্পত্যজীবনের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষা। তাই ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ বাক্যটিকে হাদিস হিসেবে প্রচার না করে, সহিহ হাদিস ও কোরআনের আলোকে স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও অধিকারের সঠিক শিক্ষা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন আলেমরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ফ্লাইট বিঘ্নিত হওয়ায় উদ্বেগ বাড়ছে ওমরাহ যাত্রীদের মধ্যে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশিও।
সৌদিতে হামলার প্রভাবে আতঙ্কে ওমরাহ যাত্রীরা
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
মানুষের জীবনে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপের প্রলোভনও আসে।
যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
মুসলমানদের কাছে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনের রয়েছে বিশেষ ফজিলত ও ইবাদতের নানা সুযোগ।
জুমার দিন বেশি সওয়াব পেতে যে আমলগুলো করবেন
মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব? ইসলামী শরিয়তে এ বিষয়ে কী বলা হয়েছে?
মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
আজকের নামাজের সময়সূচি
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জীবনে বরকত পেতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিকল্প নেই।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক