ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইসলামে পুরুষদের যেসব কাজ করা সম্পূর্ণ হারাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
ইসলামে পুরুষদের জন্য হারাম যে ২ জিনিস, কী বলেছে ইসলাম? । ছবি: সংগৃহীত

ইসলামে মহান আল্লাহর নির্দেশ মানার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করাও প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—

﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ﴾

অর্থ: ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’
(সুরা আলে ইমরান, আয়াত: ৩১)

হাদিসে রাসুলুল্লাহ (সা.) পুরুষদের জন্য কিছু বিষয় স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো সোনা বা স্বর্ণ ব্যবহার এবং খাঁটি রেশমের পোশাক পরা।

উকবা ইবনে আমির (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.)-কে একটি রেশমি জুব্বা উপহার দেওয়া হয়। তিনি তা পরে নামাজ আদায় করেন। নামাজ শেষে সঙ্গে সঙ্গেই জুব্বাটি খুলে ফেলেন এবং বলেন—

‘মুত্তাকিদের জন্য এই পোশাক সমীচীন নয়।’
(সহিহ বুখারি, হাদিস: ৩৬৮)

আরও পড়ুন

আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে যুবায়র (রা.) সূত্রে বর্ণিত, আলী (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এক হাতে রেশম এবং অন্য হাতে সোনা বা স্বর্ণ নিয়ে ঘোষণা করেন—

‘এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।’
(ইবনে মাজাহ, হাদিস: ৩৫৯৭; আবু দাউদ, হাদিস: ৪০৫৭)

পোশাক সম্পর্কে পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেন—

﴿يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ﴾

অর্থ: ‘হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, যাতে তোমাদের লজ্জাস্থান আবৃত থাকে এবং তা সৌন্দর্যেরও উপকরণ হয়। তবে তাকওয়ার পোশাকই সর্বোত্তম।’
(সুরা আল-আ'রাফ, আয়াত: ২৬)

ইসলামী শরিয়ত অনুযায়ী, পুরুষদের জন্য স্বর্ণের আংটি, চেইন বা অন্য কোনো সোনার বা স্বর্ণের অলংকার ব্যবহার এবং খাঁটি রেশমের পোশাক পরা হারাম। এছাড়া নাভি থেকে হাঁটু পর্যন্ত শরীরের অংশ ঢেকে রাখা ফরজ।

এছাড়াও পুরুষদের জন্য নারীদের মতো সাজসজ্জা বা পোশাক পরা, অহংকার করে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা এবং শরিয়তের নিষিদ্ধ অন্যান্য সাজসজ্জা থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসলামী শিক্ষায় হালাল-হারামের বিধান মেনে চলাই একজন মুমিনের পরিচয়। তাই আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনার প্রতি গুরুত্ব দিয়েছেন আলেমরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে