ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম
কাল্পনিক ছবি

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা। দিনজুড়ে বিভিন্ন মন্দিরে পূজা, পুষ্পাঞ্জলি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন ভক্তরা।

মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এদিন কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই চলছে মহাঅষ্টমীর পূজা-অর্চনা। সেখানে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। প্রচলিত রীতি অনুযায়ী, এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়।

সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। প্রতিটি নারীর মধ্যে মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে এ বিশ্বাস থেকেই কুমারী পূজার আয়োজন। নারীকে সম্মান জানানো এবং নারীশক্তির আরাধনা এ পূজার অন্যতম তাৎপর্য।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এ আচার পালন করা হয়।

অষ্টমীর পূজায় ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন তারা। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবের আবহে মহাঅষ্টমীর দিনটি উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে পথচলার নাম নয়, বরং এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক পবিত্র বন্ধন।
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা।
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
রমজান ছাড়াও বছরের প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে আয়োজন করা হয় ইফতার। সুন্নাহ অনুসরণে নফল রোজা পালনকারী হাজারো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশ নেন। পবিত্র মদিনা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত এই শহর বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন এই পবিত্র নগরীতে। কারও কাছে এটি বহুদিনের স্বপ্নপূরণ, আবার কারও কাছে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর। মদিনায় এসে মুসল্লিদের অন্যতম আকর্ষণ মসজিদে নববী ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত। প্রতিদিন হাজারো মুসল্লি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রওজা শরিফে সালাম জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নবীর রওজার কাছে পৌঁছানোর মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কারও চোখের পানিই হয়ে ওঠে অনুভূতির প্রকাশ। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের পাশে শায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)। এ কারণে স্থানটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আবেগের প্রতীক। তবে মসজিদে নববীর আরেকটি ব্যতিক্রমী আয়োজন অনেকেরই কৌতূহল জাগায়। সেটি হলো রমজান মাসের বাইরেও বছরজুড়ে নির্দিষ্ট দিনে ইফতারির ব্যবস্থা। সাধারণত প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামে এ দুই দিনে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তার সুন্নাহ অনুসরণে অনেক মুসল্লি এই দুই দিনে নফল রোজা পালন করেন। তাদের সুবিধার্থেই মসজিদে নববীতে এই ইফতার আয়োজন করা হয়। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একই সারিতে বসে একসঙ্গে ইফতার করেন। ভাষা, বর্ণ ও দেশের ভেদাভেদ ভুলে একই কাতারে বসে খাবার ভাগাভাগি করার এই দৃশ্য ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। মসজিদে নববীর পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল এই কবরস্থান। পবিত্র এই স্থান মুসল্লিদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরকালের কথা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেও মদিনার আধ্যাত্মিক পরিবেশে যেন ভাটা পড়ে না। মসজিদে নববীর আলোকোজ্জ্বল প্রাঙ্গণে চলতে থাকে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া। সবশেষে নিজ দেশে ফিরে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তবে তাদের হৃদয়ে থেকে যায় পবিত্র মদিনার অমলিন স্মৃতি, মসজিদে নববীর প্রশান্তি আর প্রিয় নবীর শহরে আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা। আরটিভি/এসকে
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। হাদিসে জুমার দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা।
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজ ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার। সৌদি আরবে আজ ৩ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জুমাদাস সানি মাসের প্রথম জুমায় পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দেশটির প্রখ্যাত দুই আলেম ও কোরআনের কারী।
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আরও পড়ুন
পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ
শারদীয় দুর্গোৎসবে ১৩ জেলায় ‘নিরানন্দ’ মানুষের পাশে ‘সনাতন বন্ধুরা’
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে