প্রথমবার উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস দেখল মানুষ

আরটিভি নিউজ

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৭:৩২ পিএম


প্রথমবার উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস দেখল মানুষ
নতুন যন্ত্র ‘স্টোমাটা ইন-সাইট’ উদ্ভিদ পাতা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ও পানি বাষ্প বের করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষমছবি: সংগৃহীত

প্রথমবার সরাসরি উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। নতুন যন্ত্র ‘স্টোমাটা ইন-সাইট’ উদ্ভিদ পাতা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ও পানি বাষ্প বের করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম। 

বিজ্ঞাপন

এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে এমন ফসল উদ্ভিদ তৈরি করা সম্ভব হতে পারে যা কম পানি খরচ করে, ফলে জলবায়ু পরিবর্তনের চাপে বেশি টিকে থাকতে পারবে।

আরও পড়ুন

উদ্ভিদের পাতায় থাকা ক্ষুদ্র ছিদ্রগুলোকে স্টোমাটা বলা হয়। গ্রিক ভাষা থেকে ‘মুখ’ অর্থে নামকরণ করা এই স্টোমাটা নিয়ন্ত্রণ করে কতটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে এবং কতটা অক্সিজেন ও পানি বাষ্প নির্গত করবে।

বিজ্ঞাপন

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ জীববিজ্ঞানী অ্যান্ড্রু লিকি বলেন, স্টোমাটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এবং অনেক গবেষক চেষ্টা করছি, প্রজনন বা জৈবপ্রযুক্তি ব্যবহার করে স্টোমাটার কার্যকারিতা পরিবর্তন করতে যেন আমরা আরও ভালো ফসল উদ্ভিদ তৈরি করতে পারি, বিশেষ করে কম পানির প্রয়োজন এমন উদ্ভিদ।

সূত্র: লাইভ সায়েন্স

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission