ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যেসব গুরুত্বপূর্ণ তথ্য সরানো হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে 

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০১:৩৩ এএম

ডিসেম্বরের প্রথম দিন থেকে বড় ধরণের পরিবর্তন হতে যাচ্ছে ফেসবুকের প্রোফাইলে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি তার প্রোফাইলের ইন্টারেস্ট অপশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যবহারকারীকে নোটিফিকেশন দেওয়া শুরু করেছে।

নতুন এ পরিবর্তনের ফলে ফেসবুকের ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসের অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে বলা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে ‘অ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

এতদিন ব্যবহারকারীর তাদের রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মতো ব্যক্তিগত তথ্য-উপাত্ত ফেসবুকের ‘ইন্টারেস্টেড ইন’ক্যাটাগরিতে শেয়ার করার সুযোগ পেতো।

ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এ পরিবর্তনগুলো আনা হচ্ছে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো : তসলিমা নাসরিন
বছর শেষে হঠাৎ সংসার ভাঙার খবর জানালেন চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার মধ্যরাতে নায়িকার ব্যক্তিগত আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই পোস্টে পরীমণি লেখেন, রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। সে পোস্টে ডিভোর্সের বিষয়ে খোলাখুলি কিছু না বললেও এমন পোস্টের পর তা নিয়ে শুরু হয়েছে আলোচলা। গভীর রাতে পরীমণির এমন স্ট্যাটাসের পর তার সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে তসলিমা লেখেন, পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল,  এবং সংবেদনশীল মানুষই  এই চক্রের মধ্যে পড়ে যায়। পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই  আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায়  বাস করি! প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে এসেছে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো : তসলিমা নাসরিন
‘মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, রাজধানীতে মেট্রোরেল চালুর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থায় নতুন এক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে এ কথা বলেন তিনি।  পোস্টে তিনি বলেন, বিশ্বমানের এমআরটি-০৬ মডেলের বৈদ্যুতিক ব্যালাস্ট ট্রেনটি কোনো স্লিপ ছাড়ায় চলবে। এটির চলার সময় শব্দ ও কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি। এ পদ্ধতি বিশ্বে বিরল ও ব্যয়বহুল।  তিনি বলেন, ঢাকার তিনটি পয়েন্টে (মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগ) নির্মাণ করা ব্র্যাকএনজির হাইব্রিড প্রযুক্তির কারণে ট্রেনটির বিদ্যুৎ খরচ কম হবে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। ৯ স্টেশনের পাঁচ পয়েন্টে ট্রেন ১০০ কিলোমিটার বেগে চলবে প্রতি ঘণ্টায়।
‘মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে’
আজ রাতে অনেকের ঘুম হবে না: চঞ্চল চৌধুরী
নাটকীয় পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।  দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেসি জিতেছেন গোল্ডেন বল। মেসি ও আর্জেন্টিনার একজন ভক্ত বাংলাদেশের শোবিজের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।  প্রিয় দলের প্রতিটি খেলাই দেখেছেন চঞ্চল। ফাইনালও মিস করেননি তিনি। নাটকীয়তার শেষে আর্জেন্টিনা জেতার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন চঞ্চল। রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০মিনিটে তিনি তার ফেসবুকের ভেরিফাইড প্রোফাইলে এমনই একটি উচ্ছ্বাসমাখা পোস্ট করেছেন।  পোস্টে তিনি লিখেছেন, আজ রাতে অনেকেরই ঘুম হবে না। কারো আনন্দে,কারো কষ্টে…..ঘটনা সত্য!!!
আজ রাতে অনেকের ঘুম হবে না: চঞ্চল চৌধুরী
যে কারণে ফেসবুকে ব্যক্তিগত তথ্যের বিজ্ঞাপন বন্ধ হচ্ছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করেই সেই ধরণের বিজ্ঞাপন দেখানো হলেও এখন থেকে আর সেটা সম্ভব হবে না।  একটি বার্তা সংস্থার বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি একটি কনফিডেনশিয়াল ইইউ প্রাইভেসি ওয়াচডগ এ এমন সিদ্ধান্ত জানা যায়। এই সিদ্ধান্ত কার্যকর হলে ফেসবুকে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখানে বন্ধ হবে। জানা গেছে, ইউরোপীর ডাটা প্রটেকশন বোর্ডের ইইউ প্রাইভেসি ওয়াচডগের পক্ষ থেকে আইরিশ প্রাইভেসি রেগুলেটরকে একমাস সময় দিয়েছে এ বিষয়ে সবশেষ সিদ্ধান্ত জানানোর জন্য।
যে কারণে ফেসবুকে ব্যক্তিগত তথ্যের বিজ্ঞাপন বন্ধ হচ্ছে
দীর্ঘদিন পর এক ফ্রেমে শোভন-রাব্বানী
উপমহাদেশের প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন চলছে। সম্মেলনে দীর্ঘদিন পর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে এক ফ্রেমে দেখা গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা এগারোটার দিকে সম্মেলনস্থল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এসব ছবিতে তার সঙ্গে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সাবেক বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দেখা যায়। ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে গোলাম রাব্বানী লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন; পদ প্রত্যাশী স্নেহের অনুজদের জন্য অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা’। এর আগে, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী। তবে মাত্র এক বছরের মাথায় অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে তাদের নেতৃত্ব থেকে অপসারণ করা হয়। এরপর গঠনতন্ত্র অনুযায়ী, এক নম্বর সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তিন মাস পর ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘদিন পর এক ফ্রেমে শোভন-রাব্বানী
আরও পড়ুন
বাবাকে হারিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন স্ট্যাটাস
‘মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে’
একবার শক্ত করে জড়িয়ে ধরো, ভীষণ দরকার : মাহি
নজরদারির সুযোগ হারাচ্ছে ফেসবুক