নির্বাচনের দ্বিতীয় টিজার, ফেলানীর বাবার আকুতি

আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ১০:৪০ এএম


ফেলানীর বাবাকে নিয়ে নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ
বিএসএফ গুলিতে নিহত কিশোরী ফেলানীর বাবা। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজারটি মুক্তি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ টিজারটি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

টিজারটির মূল বিষয়বস্তু ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের মর্মান্তিক ঘটনা।

টিজারে ফেলানীর বাবা মো. নূর ইসলামকে তার কন্যা হত্যার মর্মান্তিক ঘটনাটি স্মরণ করে গভীর ক্ষোভ ও বেদনা প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।

বিজ্ঞাপন

নূর ইসলাম স্পষ্ট করে বলেন, আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।

আরও পড়ুন

একইসঙ্গে দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।

বিজ্ঞাপন

প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission