
নতুন বছর ঘনিয়ে আসতেই ফের আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার করা ভবিষ্যদ্বাণীগুলো। বিশেষ করে ২০২৬ সালকে ঘিরে তাঁর মন্তব্য আবারও বিশ্বমঞ্চে তোলপাড় তৈরি করেছে।
বাবা ভাঙ্গা (আসল নাম: ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশেরোভা) কয়েক দশক আগে যে সব ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার বেশ কিছু ঘটনা পরবর্তীতে বিশ্ববাসী বাস্তবে দেখেছে বলে অনেকের দাবি। সোভিয়েত ইউনিয়নের পতন, ৯/১১ হামলা, কোভিড-১৯ মহামারি, মায়ানমারের ভূমিকম্পসহ একাধিক ঘটনার সঙ্গে তাঁর ভবিষ্যদ্বাণীর মিল খুঁজে পাওয়া যায় বলে সমর্থকদের দাবি।
২০২৬ সালে ‘বড় পরিবর্তন’ ঠিক কী বলেছিলেন বাবা ভাঙ্গা? বাবা ভাঙ্গা আগামী বছরের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার ভাষ্যমতে—
১. বিশ্বব্যাপী বড় রদবদলের ইঙ্গিত
২০২৬ সালে গোটা বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্র— তিন জায়গাতেই নাকি ঘটবে বড় ধরণের রূপান্তর।
২. প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান
তার কথা ব্যাখ্যা করে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, বাবা ভাঙ্গা হয়তো বহু আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র আগ্রাসী অগ্রগতির কথা বলেছেন।
AI আরও উন্নত হবে, মানুষের জীবনযাপন, পেশা ও ব্যবসায় বড় পরিবর্তন আসবে। বৈশ্বিক কাঠামোতে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হবে। বর্তমান বাস্তবতার সঙ্গে এই ভবিষ্যদ্বাণীর অদ্ভুত সাদৃশ্য খুঁজে পাচ্ছেন প্রযুক্তিবিদরা।যেসব ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল বলে দাবি করা হয়।
সমর্থকদের মতে, .সোভিয়েত ইউনিয়নের পতন
. ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা
. কোভিড-১৯ মহামারি
. মায়ানমারের ভয়াবহ ভূমিকম্প
. চীনের দ্রুত উন্নয়ন
. ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সংঘাতের ইঙ্গিত।
এসব ঘটনার আগাম ধারণা নাকি দিয়েছিলেন তিনি। যদিও গবেষকদের একাংশ মনে করেন, এসব মিল আসলে পরবর্তীকালের ব্যাখ্যা এবং নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
বাবা ভাঙ্গা ছিলেন অন্ধ এক বুলগেরীয় নারী ভবিষ্যদ্বক্তা। যার জন্ম: ৩ অক্টোবর ১৯১১, অটোমান সাম্রাজ্য। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। মৃত্যুবরণ: ১১ আগস্ট ১৯৯৬, বয়স ৮৪ বছর। তাঁর ভবিষ্যদ্বাণীগুলো রহস্যময় হলেও জনমনে ব্যাপক আলোড়ন তৈরি করে আসছে বহু বছর ধরে।
বিশেষজ্ঞরা যা বলছেন, বিশ্ব রাজনীতি ও প্রযুক্তির বর্তমান গতিধারা বিবেচনায় অনেক বিশেষজ্ঞই মনে করছেন ২০২৬ সাল সত্যিই হতে পারে বৈশ্বিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বছর। তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সম্পর্কে মতভেদ রয়েছে। কারও মতে তিনি ছিলেন অসাধারণ অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, আবার কেউ এটিকে কাকতালীয় মিল বলেই ব্যাখ্যা করছেন।
আরটিভি/এসকে




