ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি: জাইমা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

দেশে ফিরে প্রথমবারের মতো কোনো আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক দল ও মত নির্বিশেষে সবার কাছে সার্বজনীন হয়ে উঠেছেন। বক্তৃতা শুনে উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীতে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এ বক্তব্য দেন তিনি। আয়োজনটি নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) ফেসবুকে জাইমা রহমান এক স্ট্যাটাস দেন।

জাইমা রহমানের সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো—

গতকালের আয়োজনটি মনে হয়েছে অনেক গুরুত্বপূর্ণ কোন কিছুর শুরু- এমন একটি ভবিষ্যৎ, যেখানে বাংলাদেশের প্রতিটি গ্রামের, মফস্বলের কিংবা শহরের নারীরা, তাদের পটভূমি, মতাদর্শ কিংবা প্রজন্ম যাই হোক না কেন, কেবল অন্তর্ভুক্তই হবেন না বরং আগামী দিনগুলোতে রূপরেখা তৈরিতেও তাদের ওপর আস্থা রাখা হবে এবং তাদের ক্ষমতায়ন করা হবে। আমি আশা করি, এই ধরনের আরও অনেক ক্ষেত্র বা প্ল্যাটফর্ম তৈরি হবে, যেখান থেকে আমি শিখতে পারব এবং যার মাধ্যমে নারীদের অধিকারের পক্ষে কথা বলতে পারব।

ড. ফাহমিদা খাতুন, তামারা আবেদ হাসান এবং রূপালী চৌধুরীর মতো অগ্রগামী ব্যক্তিত্বদের সাথে একই প্ল্যাটফর্ম শেয়ার করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আপনাদের অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার জন্য এবং নিজ নিজ ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।

সুমাইয়া আরজু মুহু, সৈয়দা অনন্যা ফারিয়া, ড. হালিদা হানুম আখতার, তানজিনা, আফরোজা মুক্তা এবং মামুনুর রশিদ ইফতি-সহ বিভিন্ন সেক্টরের এমন সফল, উচ্চাভিলাষী ও প্রতিশ্রুতিবদ্ধ নারীদের কথা শোনা এবং তাদের সাথে যুক্ত হতে পারাটাও আমার জন্য ছিল সমান তাৎপর্যপূর্ণ।

আমি বিশেষভাবে স্মরণ করছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়াকে- প্রশ্নোত্তর পর্বে তার এত গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সমাজে আপনার মতো মেধাবী নারীরা সঠিক প্রশ্ন তুলছে দেখে আমার খুব ভালো লাগছে!

আমাদের মডারেটর কাজী জেসিনকে আলোচনার দিকনির্দেশনা দেওয়ার জন্য এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে আলোচনায় যুক্ত হয়ে উত্থাপিত বিষয়গুলো নিয়ে নীতিনির্ধারণী ভাবনাগুলো তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ।

সব থেকে বড় ধন্যবাদটি তারা প্রাপ্য, যারা সময় বের করে উপস্থিত হয়েছিলেন। প্রগতি তখনই সম্ভব যখন আমরা একে অপরের কথা শুনি এবং মতভেদ থাকা সত্ত্বেও আলোচনার মধ্যে থাকি।

গতকাল আরও একটি বিষয় মনে করিয়ে দিয়েছে যে, নারীরা ইতোমধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এই বিশ্বাসকে এখন বাস্তবে রূপান্তর করতে হবে। ক্ষমতায়নকে শুধু বক্তৃতা বা নীতিমালার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটিকে আমাদের পরিবার, কর্মক্ষেত্র এবং প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত প্রকাশ্যে আনতে হবে। আর এই কাজের গুরুভার শুধু নারীদের একার উপরে নয়।

আমাদের মাঝে যে পুরুষরা, নেতারা এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সমর্থন শুধু ইচ্ছা দিয়ে নয় বরং তা পরিমাপ করা হবে নিরবচ্ছিন্ন কাজের মাধ্যমে। আমাদের একসাথে, সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমরা যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি, তা কেবল আমরা সবাই মিলে একসাথেই গড়তে পারি।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
আরও পড়ুন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর শোক
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক