ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাদিক কায়েমের বক্তব্যে এখনও ফ্যাসিবাদী মানসিকতা রয়েছে: হামিম 

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
ফাইল ছবি

সাদিক কায়েমের বক্তব্যে এখনও ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম।

সাদিক কায়েমের ‘ডিল’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে দেওয়া বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

ছাত্রদলের এ প্রতিক্রিয়ার আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব।

আরও পড়ুন

ছাত্রদলের পক্ষ থেকে শেখ তানভীর বারী হামিম ফেসবুক পোস্টে লিখেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি হলেও অতীতে ছাত্রলীগের মিছিল করা, নৌকা নৌকা স্লোগান দেওয়া কিংবা বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে পদ-পদবি পাওয়ার বিনিময়ে ফ্যাসিবাদী শাসনামলে যে সুবিধাভোগের চুক্তি হয়েছিল, সে ধরনের কোনো সুযোগ আর থাকবে না।

কেননা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোন গুপ্ত ,কোন ভন্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে। ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত দল আমরা।

45

তিনি পোস্টে আরও লেখেন, আপনার কথায় এখনও ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ‍্যাসিবাদী শক্তির সঙ্গে কোন ডিল করেছেন কিনা জানতে ইচ্ছে করে। ফ‍্যাসিবাদের খেয়েছেন, ডিল বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে / ডিল করে রাজনীতি করিনি।

সব শেষে তিনি লেখেন, মুখের ভাষা ভালো করুন, কন্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ‍্য উত্তরসূরী হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোন রাষ্ট্রে যেতে হবে।

Posted by Facebook on Date:



আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
আরও পড়ুন
সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: চরমোনাই পীর
সাদিক কায়েমকে নিয়ে রফিকুল ইসলাম মাদানীর বিস্ফোরক মন্তব্য
সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমের জামায়াতে যোগদানের খবর সত্য নয়: এহসানুল জুবায়ের