ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

এদিন ভোর সাড়ে ৫টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ওই সময় বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন তার বাবা-মা।

পোস্টে সাদিক কায়েম লিখেন, ‘রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।’

পোস্টে ডাকসু ভিপি আরও লিখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে।’

পোস্টের শেষে তিনি লিখেন, আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই নিশ্চিত করা হবে। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, পৌঁছে গেছেন চতুর্থ স্টেজে। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। 
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক: আবু হানিফ
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
আরও পড়ুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু