ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৃথিবীর কোনো দেশেই আমার বাড়ি নেই: আসিফ নজরুল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তার জীবনে কখনও কোনো দুর্নীতি হয়নি এবং বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে তার কোনো বাড়ি বা সম্পত্তি নেই। তিনি ফেসবুকে এ বিষয়টি স্পষ্ট করেছেন।

সাবেক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার এবং সেখানে চলে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা এবং গুজব।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকার সময় এবং পরে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অভিযোগ ছড়ানো হয়েছে, যা মূলত অনলাইন মাধ্যমে শুরু হয়ে পরে কিছু গণমাধ্যমেও এসেছে। তিনি দাবি করেছেন, এক টাকা-আবার বলি, এক টাকাও দুর্নীতি করিনি। নিজের অজান্তেও কাউকে দুর্নীতির সুযোগ দিইনি।

আসিফ নজরুল উল্লেখ করেন, তার কোনো নতুন ব্যাংক হিসাব বা অপ্রদর্শিত সম্পদ নেই। তিনি দায়িত্বে থাকা সময়ে স্বজনপ্রীতির কোনো সুযোগ দেননি এবং প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তার নিয়োগের মধ্যে একজন আত্মীয়কেও সুযোগ পাননি।

উল্লেখ্য, চব্বিশের আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণের দায়িত্বও পালন করেন। এরপর ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান। এ সময়ে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত না যাওয়ার সিদ্ধান্তে বিতর্কের মুখোমুখি হন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, আমেরিকা কেন, বাংলাদেশের বাইরে পৃথিবীর কোনো দেশেই আমার বাড়ি নেই। কোনো রকম সম্পত্তিও নেই।

তিনি আরও জানান, লালবাগ শাহী মসজিদের জরুরি উন্নয়নের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের জন্য তিনি সহায়তা করেছেন।

শেষে তিনি জানান, বহু মিথ্যাচার ও অপবাদের মুখোমুখি হলেও তিনি চুরি বা অন্যের হক মেরে বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করেননি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
ব্রাজিলের তেরেসিনা শহরে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রাফেলা কাব্রাল। দুই কন্যাসন্তানের এই মায়ের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার সফর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
আরও পড়ুন
বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত প্রতিবেদনের ফল
আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী
বাঁধনের ওপর হামলা: নিজের সেই ঘটনা টেনে আসিফ নজরুলের স্ট্যাটাস