ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন অরুণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে এ্যানিকে দেখা যায় মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারতে। যা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল সেই ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে তার সম্পর্ক নষ্টের জন্য কেউ এই ভিডিও ভাইরাল করেছে।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে অরুণ লেখেন, এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।

তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটি ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরেকজন নেতাকে ধাক্কা দিচ্ছেন। এমন দাবি তুলে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বিষয়টি নিয়ে এখনও এ্যানির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
ফেনীর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুক্কুরুত সেলিম’ নামে পরিচিত আবু তালেবের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন আবু তালেব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ‘কুক্কুরুত সেলিমের’ বিচার চাইলেন নারী, ঘটনা কী
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
ব্রাজিলের তেরেসিনা শহরে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রাফেলা কাব্রাল। দুই কন্যাসন্তানের এই মায়ের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করার সফর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন
আরও পড়ুন
দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে: পানিসম্পদমন্ত্রী
জামায়াত আমিরের নেতৃত্বেই অশালীন বক্তব্যগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে: পানিসম্পদমন্ত্রী 
ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম্পদমন্ত্রী