ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের এক কোণে, ব্যস্ত শহরের রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন নাজমুল হাসান পাপন!

দেশের ক্রিকেটে তিনি নেই প্রায় দুই বছর ধরে। তবে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই। এই যেমন এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাক্তন সভাপতির ছবিটি মূহুর্তেই ছড়িয়ে পড়ল অনলাইনে!

ছবিটা যেন শুধু একটি মুহূর্ত নয়, বরং সময়ের এক অদ্ভুত পালাবদলের প্রতীক। যে মানুষ একসময় দেশের ক্রিকেটের কেন্দ্রবিন্দু ছিলেন, আজ তিনি আলোচনায় অন্য এক কারণে, অন্য এক প্রেক্ষাপটে। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়।

এটি পোস্ট করেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দৃশ্যটি, এতে কেউ বিস্মিত, কেউ নস্টালজিক, আবার কেউ সমালোচনায় মুখর। কারণ, এই দৃশ্যের সঙ্গে অনেকের মনে ভেসে ওঠে একেবারেই ভিন্ন এক পাপন-ক্ষমতার কেন্দ্রে থাকা, দৃঢ় উপস্থিতির এক প্রশাসক।

এই প্রথম নয়, প্রবাসজীবনে তার এমন সাধারণ মুহূর্তের ছবি এর আগেও সামনে এসেছে। কখনও লন্ডনের সুপারশপে, কখনও নিরিবিলি রাস্তায় হাঁটতে দেখা গেছে তাকে। কিন্তু এবারকার ছবিটি যেন বেশি কথা বলছে- সময়ের ব্যবধান, অবস্থানের পরিবর্তন আর জীবনের অনিশ্চয়তা নিয়ে।

একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষে ছিলেন পাপন। ২০১২ সালে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন দেশের ক্রিকেট প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী মুখ। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার অবস্থান দ্রুত বদলে যায়। সেই বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই তিনি পদত্যাগপত্র জমা দেন, যার মাধ্যমে শেষ হয় বিসিবিতে তার দীর্ঘ অধ্যায়।

তার পর থেকে বদলে গেছে বোর্ডের নেতৃত্বও। পাপনের বিদায়ের পর একের পর এক পরিবর্তন এসেছে। ফারুক আহমেদ স্বল্প সময় দায়িত্ব পালন করে অপসারিত হন জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে। এরপর আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিলেও তার বোর্ডও বেশিদিন স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত এ বছরের এপ্রিল মাসে এনএসসি বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

আরও পড়ুন

এই পুরো পরিবর্তনের প্রেক্ষাপটে লন্ডনের সেই ছবিটি যেন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ক্ষমতা, প্রভাব আর জনমুখী জীবনের বাইরে একজন মানুষ, যিনি এখন দূর থেকে দেখছেন নিজের গড়ে তোলা কাঠামোর রূপান্তর।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পিছনে পাশের দেশ জড়িত: আবু হানিফ 
বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পেছনে পাশের দেশ জড়িত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পিছনে পাশের দেশ জড়িত: আবু হানিফ 
স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা টপকে কক্ষের তালা ভেঙে রাতভর অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে ফুটবল আয়োজন কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। পোশাকশিল্পে অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না। তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। আরটিভি/এমএম
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’
সংবাদপত্র ছেঁড়ার যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।  তিনি বলেন, পত্রিকাটির বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরির অভিযোগের প্রতিবাদ জানাতেই তিনি সংবাদপত্র ছিঁড়েছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তিনি এক হয়েছেন, এমন দাবি অসত্য বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে নিজের নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খাঁন। আরটিভির পাঠকদের সুবিধার জন্য পোস্ট হুবহু তুলে ধরা হলো: আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সাথে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি। আমি শেখ হাসিনাকে কটুক্তির মামলায় জেল খেটেছি। আমার কোন বক্তব্য অপছন্দ হলে, সেটিকে রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাব। কিন্তু আমার দেশ যদি একটি পত্রিকা হয়ে থাকে আমাকে ‘নব্য বিএনপি বলতে পারে না’। এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই। তিনি আমাকে বলতে পারেন না যে, আমি শেখ হাসিনার পুত্রের সাথে এক হয়েছি। অর্থাৎ আমি যেহেতু জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠকের তথ্য সামনে এনেছি। সেহেতু পাল্টা ন্যারেটিভ হিসেবে আমার দেশ পত্রিকা সামনে এনেছে, আমি হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে এক হয়েছি! এই অভিযোগ যদি জামায়াত কিংবা জামায়াত নেতা গোলাম পরওয়ার করতেন, আমি রাজনৈতিক ভাষায় জবাব দিতাম। যেহেতু জামায়াত আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে অপচেষ্টা করেছে। আমি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি, মিথ্যা ও অপবাদকে ছিঁড়ে ফেলেছি। আমার দেশ কোনো পত্রিকা না, আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই। পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। আমার দেশ সেটির কোনোকিছু অনুসরণ করে না। আরটিভি/এসআর
সংবাদপত্র ছেঁড়ার যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
আরও পড়ুন
রংপুরে ‘লাঙলের জানাজার’ ছবি ভাইরাল
কোহলির সঙ্গে পর্ন তারকা কেন্দ্রা লুস্টের ছবি ভাইরাল, ঘটনা কী