ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে পোশাকশ্রমিকদের আর আন্দোলন করা লাগবে না: রাশেদ খাঁন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আশা করি, আগামীতে সঠিকভাবে সঠিকসময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‌পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে; প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা।

তিনি আরও লেখেন, এছাড়া তিন বছর পর পর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে। শ্রমিকদের আগের ন্যূনতম বেতন ছিলো মাত্র ১২ হাজার ৫০০ টাকা। ন্যূনতম মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৫০০ টাকা অর্থাৎ ৩৬ শতাংশ বৃদ্ধি করেছে।

আশা করি, আগামীতে সঠিকভাবে সঠিকসময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা’
শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
‘প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা’
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো বিভ্রান্তিকর এবং মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি।
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
‘নানক-নাছিম-মায়ারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীতে কি নিয়োগ পেয়েছেন?’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করে সেটির ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।
‘নানক-নাছিম-মায়ারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীতে কি নিয়োগ পেয়েছেন?’
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
আরও পড়ুন
‘২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার’
জামায়াত ‘ইসলামকে’ রাজনৈতিকভাবে ব্যবহার করছে: রাশেদ খাঁন