ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পদত্যাগকারী ঢাবির প্রক্টর ও মোনামীকে নিয়ে বিস্ফোরক দাবি 

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৫:১৯ পিএম
সদ্য পদত্যাগকারী ঢাবি প্রক্টর ও সহকারী প্রক্টর মোনামী। ফাইল ছবি

সদ্য পদত্যাগকারী ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে বিস্ফোরক এক দাবি করেছেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা আব্দুল কাদের।

তার দাবি অনুযায়ী, পদত্যাগকারী ঢাবির এই দুই প্রশাসনিক কর্মকর্তা একটি বিশেষ দলের ফুল টাইম পেইড এজেন্ট ছিলেন।

সোমবার (১১ মে) নিজের ফেসবুকে ওয়ালে এক পোস্টে বিস্ফোরক এ দাবি করেন আব্দুল কাদের।

পোস্টে সদ্য পদত্যাগ করা ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ছবি যুক্ত করে এই ছাত্রনেতা লিখেন, ঢাবি প্রক্টর সাইফুদ্দীন স্যার এবং সহকারী প্রক্টর মোনামী ম্যাম পদত্যাগ করেছেন, তাঁদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা। একটা কথা স্বীকার করতেই হবে, অভ্যুত্থান পরবর্তী ক্রুশিয়াল টাইমে তাঁরা দায়িত্ব গ্রহণ করেছেন। আর এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রক্টোরিয়াল টিম নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন বলেই আমার বিশ্বাস। যতটুকু সফল হয়েছেন, সেটা একান্তই তাঁদের নিরলস এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল আর ব্যর্থতাটুকু তাঁদের অনভিজ্ঞতার কারণ।

আব্দুল কাদের অভিযোগ করেন, সফলতা-ব্যর্থতার বাহিরেও একটা বিষয় আছে, তাঁরা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন, তাদেরকে ঐ ছাত্রসংগঠন প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন, যেটা করতে গিয়ে মূল কাজটা সুচারুরূপে করতে পারেন নাই। তারা ক্যাম্পাসকে ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন।

আরও পড়ুন

কাদের লিখেন, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাঁদের শিক্ষার্থীবান্ধব প্রচেষ্টাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই। আর নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টরের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, তিনি তাঁর পেশাদারিত্বের জায়গায় সৎ থাকবেন, রেস্পন্সিভ হবেন, সুন্দর-সুশৃঙ্খল এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যাত্রাকে তরান্বিত করবেন। তাঁকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

saifumonami

উল্লেখ্য, অন্তবর্তীকালীন সরকারের সময়ে ঢাবির প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল রবিবার পদত্যাগ পত্র জমা দেন সাইফুদ্দীন আহমদ। পরে সন্ধ্যায় তার জায়গায় স্থলাভিষিক্ত হন চারুকলা অনুষদের শিক্ষক ও ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক ইসরাফিল রতন প্রামাণিক। তার একদিন পর আজ সোমবার পদত্যাগ পত্র জমা দেন ঢাবির সহকারী প্রক্টর অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ