
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল ডিভিশনের (দেওয়ানি বিভাগ) প্রধান ব্রেট শুমেট পদত্যাগ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তবে তার পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর গত এক সপ্তাহে বিচার বিভাগের পদত্যাগ করা চতুর্থ শীর্ষ কর্মকর্তা শুমেট।
ট্রাম্পের প্রথম মেয়াদেও বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন শুমেট। তার নেতৃত্বে দেওয়ানি বিভাগ বিভিন্ন প্রতিষ্ঠানের বৈচিত্র্যবিষয়ক উদ্যোগ, রূপান্তরকামী অপ্রাপ্তবয়স্কদের চিকিৎসাসেবা দেওয়া স্বাস্থ্যকেন্দ্র এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে সহযোগিতা না করা স্থানীয় সরকারগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল। এছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ আদালতে কোনো পক্ষকে সমর্থন করার (defend) দায়িত্বও পালন করেন তিনি।
এর আগে বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের প্রধান হারমিত ধিলন, জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেস পদত্যাগ করেন।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ



