ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

২৬ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁলো আরটিভি ফেসবুক পেজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: আরটিভি

২৬ মিলিয়ন (২ কোটি ৬০ লাখ) ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভির মূল ফেসবুক পেজ। এর মধ্য দিয়ে দেশের শীর্ষ ফেসবুক পেজ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে আরটিভি।

আরটিভির এই ২৬ মিলিয়ন ফলোয়ার শুধু সংখ্যা নয়; বরং বিশ্বাস, ভালোবাসা ও এক অবিচ্ছেদ্য সংযোগের গল্প।

এই সংখ্যা প্রমাণ করে, দর্শকের আস্থা আর ভালোবাসার সঙ্গে তাল মিলিয়ে, সময়োপযোগী সংবাদ, বিনোদন, ট্রেন্ডিং ও এক্সক্লুসিভ সব কন্টেন্টের মাধ্যমে আরটিভি কেবল এগিয়ে চলেনি, ডিজিটাল প্ল্যাটফর্মকেও নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে।

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন ২৬ মিলিয়ন ফলোয়ার অর্জন আমাদের অনুপ্রেরণার। এক দশক আগেও যখন ডিজিটাল মিডিয়ার শক্তি এতটা প্রবল ছিল না, তখন আরটিভি তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে কাজ শুরু করে। ধাপে ধাপে কন্টেন্টের মান উন্নত করার পাশাপাশি দর্শকের চাহিদা বুঝে, সময়োপযোগী সংবাদ ও ট্রেন্ডিং বিষয়কে প্রাধান্য দিয়ে আরটিভি তার দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে।

আর বিশাল ফলোয়ারের প্রতিটি সদস্যই আমাদের প্রেরণা। আর হ্যাঁ, এ জন্য দর্শক ও পাঠকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণায় আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে আরটিভি।

এই অসাধারণ সাফল্যের পেছনে থাকা একঝাঁক সংবাদকর্মী, কলাকুশলী বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সেইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের দর্শক ও পাঠকদের প্রতি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভিতে