ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নামের আগে ‘ইকো’ শব্দ ব্যবহার করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত

নিজের নামের সঙ্গে ‘ইকো’ শব্দ যুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ নামে পরিচিত আইমান আল জাওহারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো অনুষ্ঠানের প্রচার বা নামকরণে তার নামের সঙ্গে ‘ইকো’ শব্দ যুক্ত করা হলে সেই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন না।

এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি। তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

আইমান আল জাওয়াহিরি তার ফেসবুক পোস্টে আয়োজকদের উদ্দেশে একটি বিশেষ অনুরোধ ও অবস্থান তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, "একটি বিশেষ অনুরোধ ও স্পষ্ট বক্তব্য- আমার নামের টাইটেলের সঙ্গে যদি ‘ইকো’ শব্দটি ব্যবহার করা হয়, তাহলে আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব না। কারণ, ইকো আমার পরিচয় নয়, এটি আমার যোগ্যতা বা পদবি নয়। আমার নামের সঙ্গে এমন কোনো শব্দ যুক্ত করার প্রয়োজন নেই, যা আমার প্রকৃত পরিচয়কে প্রকাশ করে না।"

পোস্টের শেষাংশে অতিরিক্ত টাইটেল পরিহার করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আমি চাই, আমাকে আমার নিজের নাম ও পরিচয়ে সম্মান জানানো হোক। সম্মান দেওয়ার জন্য অতিরিক্ত কোনো টাইটেলের প্রয়োজন নেই। আশা করি, আয়োজকবৃন্দ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। ধন্যবাদ।’


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামীতে পোশাকশ্রমিকদের আর আন্দোলন করা লাগবে না: রাশেদ খাঁন
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আশা করি, আগামীতে সঠিকভাবে সঠিকসময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।
আগামীতে পোশাকশ্রমিকদের আর আন্দোলন করা লাগবে না: রাশেদ খাঁন
‘প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা’
শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
‘প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা’
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো বিভ্রান্তিকর এবং মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি।
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
‘নানক-নাছিম-মায়ারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীতে কি নিয়োগ পেয়েছেন?’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করে সেটির ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।
‘নানক-নাছিম-মায়ারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীতে কি নিয়োগ পেয়েছেন?’