ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে নাতিকে বুকে আগলে রাখলেন দাদি, ভাইরাল ভিডিওতে আবেগে ভাসছে বিশ্ব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ ফিলিপাইনে ভয়াবহ ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক বৃদ্ধা মহিলার সাহসিকতা আর ভালোবাসার দৃশ্য বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তীব্র ঝাঁকুনিতে যখন সবকিছু কাঁপছে, ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধা তার নাতিকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে আগলে ধরেন।

ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা তাকে “সুপারহিরো দাদি” হিসেবে অভিহিত করছেন। বিপদের মুহূর্তে কোনো দ্বিধা ছাড়াই শিশুটিকে রক্ষা করার এই দৃশ্যকে অনেকে নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার সবচেয়ে শক্তিশালী উদাহরণ হিসেবে বর্ণনা করছেন।

ভূমিকম্পের সময় ওই বৃদ্ধার চেহারায় আতঙ্ক থাকলেও, তার শরীরের ভাষা বলে দেয়— তার একমাত্র অগ্রাধিকার ছিল নাতির জীবন রক্ষা করা। মুহূর্তের মধ্যেই তিনি শিশুটিকে বুকের ভেতর ঢেকে ফেলেন, যেন নিজের শরীরকেই ঢাল বানিয়ে ফেলেছেন ভয়াবহ দুর্যোগের বিরুদ্ধে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, “কী ভয়াবহ ভূমিকম্প! আশা করি সবাই নিরাপদ আছেন।”

আরেকজন মন্তব্য করেন, “নিজে এমন পরিস্থিতির মুখোমুখি না হলে বোঝা যায় না, তিনি কী করেছেন। এটা বোকামি নয়, এটা ছিল মুহূর্তের সেরা সিদ্ধান্ত।”

আরও একজন লিখেছেন, “এই ভিডিওটা সরাসরি দেখলে বোঝা যায় ৭.৮ মাত্রার ভূমিকম্প কতটা ভয়াবহ। এমন মুহূর্তে তার প্রতিক্রিয়া সত্যিই শ্রদ্ধার যোগ্য।”

সোমবার (৮ জুন) স্থানীয় সময় খুব ভোরে ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২.৪ মাইল) দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তীব্র কম্পন অনুভূত হয় পুরো মিন্দানাও অঞ্চলজুড়ে। শুধু তাই নয়, প্রায় ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে টের পাওয়া যায়।

ভূ-তাত্ত্বিকভাবে অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় “রিং অব ফায়ার”-এর অংশ হওয়ায় এখানে ভূমিকম্প তুলনামূলক বেশি ঘটে।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কবার্তা জারি করা হয়, উপকূলীয় এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয় এবং মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শত শত মানুষ। উদ্ধার অভিযান এখনও চলছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
আরও পড়ুন
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
দেড় ঘণ্টার মধ্যে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল