ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাকসু নেতা আম্মারের

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ছবি: রাবি সংবাদদাতা

জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

বুধবার (২২ জুলাই) বিকেলে জামায়াত নেতা গাজি নজরুল ইসলামের বহিষ্কারের প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে লেখেন, ৩ বারের এমপি, সাতক্ষীরার মতো নির্যাতিত এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনৈতিক কাজে জড়ানো। সাতক্ষীরা এলাকায় গেলে বুঝবেন মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছে। প্রায় প্রত্যেক পরিবারেই ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন রয়েছে। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন।

আরও পড়ুন

তিনি আরও লেখেন, নিজের নেতার বেলায় চোখ-মুখ বন্ধ রাখা এদেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বভাব। প্রত্যেক রাজনৈতিক দলের ভেতরেই এক ধরনের ইন্টারনাল ডিক্টেটরশিপ চলে।জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রভাবশালী নেতাকে কিছু লিখতে দেখা যায়নি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, বহিষ্কারের কৃতিত্ব তো সমালোচকদেরই। তারা সমালোচনা না করলে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করত এমনটা আমারও মনে হয় না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি পদমর্যাদার দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেছেন, ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদি নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সংশ্লিষ্টদের ‘জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করে গেছেন। 
ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার: ফারুক
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
নেহা বোরা বলেন, আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে? মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি! তিনি বলেন, আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে! প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে! আরটিভি/এসকে
সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে: রাশেদ খান
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
আরও পড়ুন
‘হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা