ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্যাম্পাস সংস্কারে উপাচার্যকে ৯ দাবি ইবি ছাত্রদলের

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
উপাচার্য ধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে ৯ দাবি ইবি ছাত্রদলের। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে উপাচার্য বরাবর ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) দুপুরে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমী মিথুন এবং সদস্য সচিব রাফিজ আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপিটি উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদল শিক্ষার্থীদের স্বার্থ, কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ আশা করছি।

স্মারকলিপিতে তারা ৯টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজড করে স্বচ্ছ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিত করা; আবাসিক হল ও ক্যাম্পাসের সব খাবারের দোকানে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা; ঝাল চত্বর (আম বাগান)-এর স্থায়ী সংস্কার এবং সমগ্র ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা; ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ করে নির্ধারিত স্থানে সুশৃঙ্খল পুনর্বাসনের ব্যবস্থা করা; মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কার্যকর উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে ভিক্ষুকমুক্ত করা; মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসা সেবার ব্যবস্থা করা; ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান' উপলক্ষ্যে আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীর জন্য সমমূল্যে খাবারের টোকেন নিশ্চিত করে বৈষম্য দূর করা; ‘মীর মুগ্ধ সরোবর’-এর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা; পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন

শাখা ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব ও ক্যাম্পাসের পরিবেশ সুন্দর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
আরও পড়ুন
ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
ইবিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
ইবির আজিজুর হলের প্রভোস্ট ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি নিয়োগ 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ