ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মাকে ভিডিওতে এনে বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তাশরীফ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
জুবায়ের আহমাদ তাশরীফ ও তার মা। ছবি: সংগৃহীত

ইসলামী ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া এবং তার খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে একটি ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। এ ঘটনার পর পারিবারিক বিষয়ে খোলাসা বক্তব্য দেন তাশরীফ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুক লাইভে এসে এ বক্তব্য দেন তিনি

ভিডিওতে জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, পিতামাতার খেদমত করা ফরজ। তাদের খেদমত অবশ্যই করতে হবে। তবে সেটির সৌন্দর্য থাকে। মানুষ পিতামাতার সঙ্গে বসবাস করে, খাওয়া-দাওয়া করে। পিতামাতাকে খরচ দেয়। কিন্তু আমি ছোটবেলাতেই আমার বাবার কাছ থেকে আলাদা।

বাবার প্রতি অভিযোগ করে তিনি বলেন, প্রায় প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে আমার মাকে আমার বাবা নির্মম অত্যাচার করতেন। তরকারিতে লবন বেশি হলে মাকে মারধর করতেন। আমার বাবার বিভিন্ন জায়গায় বিয়ে করার বিষয়গুলো নিয়ে যখন জানতে চাইতেন, তখনই আমার মায়ের ওপর শুরু হতো অত্যাচার। আমার ছোট বোনের জন্মের পর আমাদের বাড়ি থেকে বের করে দেন। নানা বেঁচে না থাকায় অনেক কষ্ট করেছি। আমার মা অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। আমি আজকে বলতে পারি মায়ের দোয়ার কারণেই আমি হয়তো এতটুকু আসতে পেরেছি।

তাশরীফ বলেন, ৪ বছর বয়সে আমাকে এতিম খানায় ভর্তি করা হয়। এতিম খানা ভর্তির পর আমার জীবনের ১৮/১৯ টি বছর ছিল অত্যন্ত মাজলুমের। সে সময় আমার মনে হতো আমার বাবা এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বড় শত্রু।

তিনি বলেন, কখনও মানুষকে বাবা-মা ডেকে, মানুষের বাড়িতে কাজ করে পড়াশুনা চালিয়েছি। বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিতে পরিক্ষার ফর্মের টাকা পর্যন্ত আমার বাবা দিতেন না। সেই প্রতিযোগীতায় পাওয়া পুরস্কারের টাকা গুলো আবার সে নিয়ে নিতেন, আমাকে দুটি টাকাও দিতেন না।

বাবা মিথ্যা বলছেন অভিযোগ করে তাশরীফ বলেন, তাকে সবসময়ই টাকা ওেয়া হয়েছে, ২০/৩০ হাজার টাকা দিলেও নেয় না। কিন্তু তার চাওয়া লাখ লাখ টাকা, গাড়ি।

কোরবানির মাংস না দেওয়ার বিষয়ে জানান, আমি কোরবনির গোশত পাঠিয়েছি কিন্তু তা সে নেয়নি। মোবাইল চেয়েছেন, আমি মোবাইল দিয়েছি।

চিকিৎসা করাতে বলেছেন, আমি বলেছি একটু সময় দাও, কিন্তু উনি তা না শুনে ভিক্ষা করেছেন। আমাকে ছোট করার জন্য এই কাজ করেছেন।

বাবার বিরুদ্ধে দাদা-দাদিকে কষ্ট দেওয়ার অভিযোগ করে তাশরীফ বলেন, তিনি নিজের বাবা-মাকে, সন্তানদের, স্ত্রীকে অত্যাচার করে সে মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় তাশরীফের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে ভিডিওতে তাশরীফের মা বলেন, তাশরীফ তার বাবার ভরণ-পোষণ বা খোঁজখবর নেন না বলে যে অভিযোগ ‍উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, তাশরীফ তার বাবাকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দেয়। কিন্তু সম্প্রতি ঝগড়া-ঝাটির কারণে দুই তিন মাস ধরে সেটা দিচ্ছে না, তাই তার বাবা তার নামে এমন মিথ্যা অভিযোগ করেছেন। মূলত তিনি চান না তার ছেলে এত উপরে ওঠুক আর তিনি নিচে থাকেন।

তাশরীফের বাবা অন্য মানুষের কথা শুনে চলেন বলেও অভিযোগ করেন তার মা।

তিনি বলেন, মানুষ তাকে (তাশরীফের বাবাকে) বলে, তোর ছেলে এত উপরে থাকবে আর তুই এভাবে থাকবি কেন’— মানুষের এসব কথা শুনে তিনি তাশরীফের সঙ্গে দূরত্ব তৈরি করেন।

এ সময় তাশরীফের বাবা মাওলানা হেদায়েতুল্লাহ ১৭-১৮টি বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তাশরীফের মা বলেন, তাশরীফের বাবা তো অনেক বিয়ে করেছেন। আমি তার ঘরে থাকতেই তিনি সাতটি বিয়ে করেন। আমি আসার পর শুনেছি, তিনি ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল
পদ্মবিল থেকে এক আঁটি পদ্ম তুলে আনা, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কারও অপেক্ষায় থাকা—এমন কাব্যিক আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক শিক্ষিকা। পদ্ম হাতে ছবি দিয়ে কবিতার ভাষায় ভালো লাগা ও আবেগ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান।
শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল
অসুস্থ বাবার ভরণপোষণ দেন না তাশরীফ, অভিযোগ বাবার
দেশে নানা ঘটনা নিয়ে বক্তব্য দিতে প্রায়ই আলোচনায় আসেন ইসলামী বক্তা জুবায়ের আহমাদ তাশরীফ। বিভিন্ন বিষয়ে ন্যায়-নীতি ও জ্ঞানগর্ভ কথা বললেও নিজের অসুস্থ বাবার খোঁজখবর নেন না এবং ভরণপোষণের জন্য অর্থ দেন না বলে অভিযোগ করেছেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ।
অসুস্থ বাবার ভরণপোষণ দেন না তাশরীফ, অভিযোগ বাবার
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে। তাই সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।
জানাজা-দাফনে বাধা দিচ্ছে, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন
‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন প্রখ্যাত নায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা।
‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথে পাকুন্ডা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী