ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
শিক্ষিকা তন্নী রহমান। ছবি: সংগৃহীত

পদ্মবিল থেকে এক আঁটি পদ্ম তুলে আনা, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কারও অপেক্ষায় থাকা—এমন কাব্যিক আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক শিক্ষিকা। পদ্ম হাতে ছবি দিয়ে কবিতার ভাষায় ভালো লাগা ও আবেগ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান।

সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, তোমার জন্য-ই! পদ্মবিল থেকে তোমার জন্য এক আঁটি পদ্ম তুলে এনেছি। চা-বাগানের পাশে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছি— তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর!

পোস্টের শেষে ছবিটি তার ‘সাহেবের তোলা’ বলে উল্লেখ করেন তিনি। আর এতেই পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কবিতার আবেগ, পদ্ম হাতে ছবি আর অপেক্ষার রোমান্টিক বর্ণনা মিলিয়ে অনেকের নজর কেড়েছে তার এই প্রকাশভঙ্গি।

তন্নী রহমান এর আগেও বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় এসেছেন। টিয়া পাখির সঙ্গে ছবি তুলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন তিনি। সাবেক নির্বাচিত শিক্ষক নেত্রী তন্নী রহমানের স্বামীও শিক্ষকতা পেশায় যুক্ত এবং একই বিদ্যালয়ে কর্মরত বলে জানা গেছে।

মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতা সোলেমান মিয়া বলেন, তন্নী রহমান একটি শিক্ষক পরিবারের সম্পদ। কবিতা, কনটেন্ট ক্রিয়েশন ও পড়াশোনায় তিনি ব্যতিক্রমী। তার প্রতিভা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাকে সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

শিক্ষক নেতা নয়ন চৌধুরী বলেন, তন্নী রহমান বরাবরই নানা বিষয়ে আলোচনায় থাকেন। আমরা তার প্রতিভার আরও বিকাশ কামনা করি।

মাধবপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, শিল্প-সাহিত্য চর্চা অবশ্যই ভালো বিষয়। আশা করি, তিনি নিয়মনীতি মেনে এসব সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
সাদিক কায়েম লিখেন, রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন।
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান, পৌঁছে গেছেন চতুর্থ স্টেজে। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। 
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!
আরও পড়ুন
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ