ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হয়েছে বলে অভিযোগ করেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তার দাবি, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে পোস্টাল ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন মো. তারেক রহমান।

ফেসবুকে তিনি বলেন, জামায়াত গালিগালাজ করে জিততে চায়, মানুষ গালিকে সমর্থন করল কি না ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন দেখুন। মানুষ নিজেকে বিপদে ফেলবে নাকি, অসহিষ্ণু-উগ্রদের নির্বাচিত করে এমন প্রশ্ন তোলেন মো. তারেক।

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ‘তারা মূলত, ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছিল।

পোস্টাল ভোটে জালিয়াতিতে জামায়াত আমির আর নাহিদকে নির্বাচিত করেছিল।’

বিদ্রোহী প্রার্থীদের টাকা দিয়ে কিনে নির্বাচন করানো জামায়াতের আরেকটি কারসাজি ছিল বলে অভিযোগ তোলেন মো. তারেক রহমান।তিনি বলেন, ‘ভোট ভাগ করে জনগণের চাহিদাকে তারা পরাজিত করে ওই এলাকাকে প্রকৃত জনপ্রতিনিধির নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।’

অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ভোট ম্যানিপুলেট করেছিল।

প্রকৃত ভোটাদের চাহিদাকে পরাজিত করে তারা ভোটারদের হক মেরে খেয়েছে। এগুলো ছাড়া গালিগালাজ করা এই দল কয়টা আসন পেত? প্রশ্ন করেন আমজনতা দলের এই নেতা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না: রাশেদ খাঁন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না: রাশেদ খাঁন
তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  সেই সঙ্গে নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছে, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাওরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত।’ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে মহান আল্লাহ তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমি অবিলম্বে এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একইসাথে এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি মরহুম কে এম তাহসিফ সাওরির আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ প্রসঙ্গত, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ।  জানা গেছে, রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে বসবাস করতেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। তাহসিফের বাবা এনায়েতুল করিম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর তাহসিফের বন্ধুস্থানীয় দ্বীপ নামের এক ছোট ভাই বাসার নিচে এসে তাকে ডাকেন। দ্বীপের সঙ্গে কথা বলে ফিরে আসবেন জানিয়ে বাসা থেকে নিচে নামেন তাহসিফ। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি। আরটিভি/এসআর
তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের
শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ভিডিও ছড়িয়ে পড়ার পেছনে বিমানবাহিনীর তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ভূমিকা ছিল বলে ‘গুঞ্জন’ রয়েছে।
শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের
আমারে একটা বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা
ইসলামি আলোচক ও সংগীতশিল্পী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে কথা বলে অনুতপ্ত হয়েছেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। নিজের রাগের বশে এবং কিছু মানুষের প্ররোচনায় পড়ে ছেলের বিরুদ্ধে কথা বলার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি।
আমারে একটা বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা
বাবার সঙ্গে বিরোধ মিটিয়ে যা বললেন তাশরীফ
ইসলামি আলোচক ও সংগীতশিল্পী জুবায়ের আহমাদ তাশরীফ জানিয়েছেন, বাবার সঙ্গে পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে একসঙ্গে সুন্দরভাবে থাকতে চান তারা। বাবার স্বেচ্ছায় তার কাছে আসা এবং নিজের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা জানিয়ে অতীতের রাগ-অভিমান ভুলে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ ভিডিওবার্তায় এসব কথা বলেন তাশরীফ। ভিডিওবার্তায় তাশরীফ বলেন, ‘আমার বাবা আজকে স্বেচ্ছায় এসেছেন আমার কাছে। আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছি, আশা করি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা পরস্পর মিলে থাকতে চাই। আশা করি, এসব নিয়ে আর কেউ প্রোপাগান্ডা ছড়াবেন না।’ তিনি বলেন, পরিবারে রাগ-অভিমান ও ভালোবাসা থাকতেই পারে। এসব বিষয় পারিবারিকভাবেই সমাধান করতে চান তারা। বাবার প্রতি তার কোনো অভিযোগ নেই বলেও জানান তাশরীফ। একই সঙ্গে বাবারও তার প্রতি কোনো অভিযোগ থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি। তাশরীফ বলেন, অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে সামনের জীবন সুন্দরভাবে এগিয়ে নিতে চান তারা। দেশের মানুষের সামনে নিজেদের সুন্দর সম্পর্ক তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পিতা-মাতার সেবা করাকে সন্তানের দায়িত্ব উল্লেখ করে তাশরীফ বলেন, আল্লাহর ইবাদতের পর বাবা-মায়ের খেদমত করা সন্তানের অন্যতম দায়িত্ব। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে যেভাবেই সম্ভব, তিনি বাবা-মায়ের সেবা করতে চান। তবে তাদের ঘরের আশপাশে থাকা কিছু শত্রু তাদের একসঙ্গে মিলেমিশে থাকতে দিতে চায় না বলেও অভিযোগ করেন এই সংগীতশিল্পী। গত কোরবানির ঈদের সময় পারিবারিক বিরোধ ও মনোমালিন্যের ঘটনায় দুঃখপ্রকাশ করে তাশরীফ জানান, এখন থেকে মাসিক নির্দিষ্ট অঙ্কের হিসাব করে নয়, বরং যখন যে পরিমাণ অর্থ প্রয়োজন হবে, বাবাকে তা দিতে চান তিনি। তাশরীফ বলেন, বাবার প্রয়োজন ১০ হাজার টাকা হোক কিংবা ১০ লাখ টাকা সাধ্যমতো সহযোগিতা করতে চান তিনি। তার মতে, বাবার জন্য নির্দিষ্ট মাস বা টাকার পরিমাণ বেঁধে দেওয়া উচিত নয়। সন্তানের দায়িত্ববোধ তুলে ধরে তাশরীফ আরও বলেন, প্রকৃত সন্তানের আচরণ এমন হওয়া উচিত, প্রয়োজনে বাবার জন্য জীবনও দিতে হতে পারে। সব মিলিয়ে বাবার সঙ্গে বিরোধ ভুলে পারিবারিক সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আরটিভি/এসকে
বাবার সঙ্গে বিরোধ মিটিয়ে যা বললেন তাশরীফ
আরও পড়ুন
আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক
ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক 
জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান