ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হতে পারে পোস্টাল ব্যালট (ভিডিও)

খান আলামিন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনে কিছু কিছু আসনে জয়-পরাজয়ে পোস্টাল ব্যালট মূল ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এজন্য রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালটকে বেশ গুরুত্ব দিচ্ছে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছিল ৩০টি আসনে। এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে ১০ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন, এমন আসন আছে ১৮টি। একটি ছাড়া সবকটি আসনই চট্টগ্রাম বিভাগে।

সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু ও জামায়াতের ফখরুদ্দিন মানিকের মধ্যে।

১০ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন কুমিল্লা-৪, ৫, ৬, ৯, ১০ ও ১১, নোয়াখালী-১, ৩, ৪ ও ৫, ফেনী-১ ও ২, লক্ষীপুর-২, চাঁদপুর-৫, চট্টগ্রাম-১৫, কক্সবাজার-৩ এবং সিলেট ১ আসনে।

এছাড়া ৫ হাজার থেকে শুরু করে ১০ হাজারের কম ভোটার নিবন্ধন করেছেন এমন আসন আছে ৯৭টি। সবচেয়ে কম ১ হাজার ৫৪৪ জন ভোটার নিবন্ধন করেছেন বাগেরহাট-৩ আসনে।

এমন বাস্তবতায় প্রবাসীদের পোস্টাল ব্যালটের গুরুত্ব এরইমধ্যে অনুধাবন করতে পেরেছে রাজনৈতিক দলগুলো। কিছু আসনে এই ভোট ফলাফল নির্ধারণের নিয়ামক হয়ে ওঠতে পারে বলে ধারণা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের।

রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিতেও কিছু কিছু আসনে পোস্টাল ব্যালট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। অধ্যাপক ড. কাজী মাহবুবুর রহমান বলেন, নির্বাচনে পোস্টাল ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রবাসীদের ২ হাজার ভোট অনেক। এরসঙ্গে বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজনও জড়িত, যা জয়-পরাজয় নির্ধারণ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

কোনো আসনে পোস্টাল ভোটের কারণে জয়-পরাজয় নির্ধারণ হলে সংশ্লিষ্ট প্রার্থীরা একে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
সৌদি আরবের সহযোগিতায় বাংলাদেশ সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের ফলে অবহেলিত গড়ইখালী ও আশপাশের অঞ্চলের দুস্থ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য বঞ্চনার অবসান হতে চলেছে।
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে জনসম্পৃক্ততার এক ঐতিহাসিক দৃষ্টান্ত উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের ৫০ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৭৬ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলায় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেন।
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
পরিবেশ অধিদপ্তর শব্দদূষণের নতুন চারটি উৎস শনাক্ত করেছে। এসব উৎস থেকে অতিরিক্ত বা অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টি হলে, তা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বাণীকে সামনে নিয়ে একতারা, দোতারা আর ঢোল বাশির সুরে প্রকম্পিত হয়ে উঠেছে লালন ফকিরের ভবের হাট। 
সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
দূর থেকে মনে হচ্ছে যেন সোনালি চাদরে মোড়ানো দেবী দুর্গা। কিন্তু একি কাছে যেতেই পুরো ভিন্ন চিত্র। এ কোনো আবরণ নয় প্রতিমার পুরো শরীরজুড়ে রয়েছে ছোট ছোট শস্যদানা, তাও আবার সেটি নাকি মানুষের নয় পরিচিত পাখির খাবার হিসেবেই। যা আবার ফলে বিদেশের মাটিতে। ব্যতিক্রমী এই প্রতিমা তৈরি করে নজির গড়েছেন নাটোরের হিন্দু ধর্মাবলম্বীরা। 
নজর কাড়ছে ৪০ কেজি শস্যদানার দুর্গাপ্রতিমা
আরও পড়ুন
পোস্টাল ব্যালটে কত শতাংশ ভোট পড়েছে, জানাল ইসি
রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
পোস্টাল ব্যালটের ভোটারদের জন্য ইসির জরুরি নির্দেশনা