
গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছে ইতালীয় ক্লাব জুভেন্টাস ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর সঙ্গে ২-১ গোলের ব্যবধানে জিতেও দুই লেগ মিলে অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে কোয়ার্টারে উঠতে পারেনি ইতালীয় ক্লাবটি।
আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টারের আগে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ।
আজ শনিবার রাতে নেপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিথের মুখোমুখি হবে চেলসি।
বার্সেলোনা বনাম নেপোলি
রাত ১টা, সনি টেন ২।
বায়ার্ন মিউনিখ বনাম চেলসি
রাত ১টা, সনি টেন ১।
ইংল্যান্ড-পাকিস্তান
প্রথম টেস্ট; চতুর্থ দিন;
বিকাল ৪টা, সনি সিক্স।
এমআর/




