ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

২০২০ আইপিএলে কে কোন দলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১১:২৮ এএম
ছবি- সংগৃহীত

করোনার দাপটে ছয় মাস পিছিয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ভারতে নয় টি-টোয়েন্টির এই জমজমাট আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে বসতে চলেছে আইপিএলের এবারের আসর। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়ে যেতে শুরু করেছে দলগুলো। সেখানে করোনা পরীক্ষার পর শুরু হবে অনুশীলন। মাঠে নামার আগে আবারও করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের।

এক নজরে দেখে নেবো ১৩তম আইপিএলের সবগুলো দলের খেলোয়াড়ের তালিকা

মুম্বাই ইন্ডিয়ানস

ভারতীয়

রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, আনমোলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, ধবল কুলকার্নি, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, মহসীন খান, প্রিন্স বলবন্ত রাই সিং, দিগ্বিজয় দেশমুখ, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, ক্রুনাল পান্ডিয়া, অনুকুল রায়, ইশাল কিষাণ ও আদিত্য তারে।

বিদেশি

ক্রিস লিন, কাইরন পোলার্ড, নাথান কুল্টার-নেল, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকলেনাঘান, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, শেরফানে রাদারফোর্ড ও ফ্যাবিয়ান অ্যালেন।

চেন্নাই সুপার কিংস

ভারতীয়

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), এন জগদীশন, ঋতুরাজ গায়েকোয়াড়, কেএম আসিফ, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়, কেদার যাদব, মনু কুমার, সাই কিশোর, হরভজন সিং, করণ শর্মা, পীয়ূষ চাওলা, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।

বিদেশি

শেন ওয়াটসন, মিচেল সান্টনার, জশ হ্যাজেলউড, ইমরান তাহির, ফাফ ডু প্লেসিস, ডোয়েন ব্রাভো, লুঙ্গি এনগিদি ও স্যাম কারান।

রাজস্থান রয়্যালস

মাহিপাল লোমরোর, মনন ভোরা, রিয়ান পরাগ, রবিন উথাপ্পা, অঙ্কিত রাজপুত, মায়াঙ্ক মারকান্ডে, শ্রেয়স গোপাল, বরুণ অ্যারোন, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী, আকাশ সিং, রাহুল তেওয়াতিয়া, শশাঙ্ক সিং, যশশ্বী জয়সওয়াল, অনিরুদ্ধ যোশী, সঞ্জু স্যামসন ও অনুজ রাওয়াত।

বিদেশি

স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, ওশেন থমাস, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, টম কারান, জস বাটলার ও জোফ্রা আর্চার।

কিংস ইলেভেন পাঞ্জাব

ভারতীয়

কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, সরফরাজ খান, মনদীপ সিং, ইশান পোড়েল, রবি বিষ্ণোই, মোহম্মদ শামি, মুজিব উর রহমান, আর্শদীপ সিং, হারদাস ভিলজোয়েন, মুগান অশ্বিন, জগদীশ সূচিত, হরপ্রীত ব্রার, দর্শন নালকান্দে, কৃষ্ণাপ্পা গৌতম, দিপক হুডা, তেজিন্দর সিং ধিলন ও প্রভসীমরণ সিং।

বিদেশি

ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, ক্রিস জর্ডান, নিকোলাস পুরান ও শেলডন কোটরেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

ভারতীয়

বিরাট কোহলি (অধিনায়ক), গুরকীরত মান, দেবদূত পাড়িক্কল, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, নভদীপ সাইনি, পবন নেগি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, পবন দেশপান্ডে, পার্থিব প্যাটেল ও শাহবাজ আহমেদ।

বিদেশি

এবি ডিভিলিয়ার্স, জশুয়া ফিলিপ, ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, কেন রিচার্ডসন, ডেল স্টেইন, ইসুড়ু উড়ানা ও মইন আলি।

দিল্লি ক্যাপিটালস

ভারতীয়

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্র অশ্বিন, অমিত মিশ্র, আভেশ খান, মোহিত শর্মা, ললিত যাদব, হর্শল প্যাটেল ও তুষার দেশপান্ডে।

বিদেশি

কেমো পল, জেসন রয়, সন্দীপ লামিচানে, কাগিসো রাবাদা, মার্কাস স্টোইনিস, ক্রিস ওকস, অ্যালেক্স ক্যারি ও শিমরোন হেটমেয়ার।

সানরাইজার্স হায়দরাবাদ

ভারতীয়

মনীশ পান্ডে, বিরাট সিং, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, বিজয় শঙ্কর, সঞ্জয় যাদব, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী ও ভাবানাকা সন্দীপ।

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, বিলি স্টানলেক, মিচেল মার্শ, মোহাম্মদ নবী ও রশিদ খান।

কলকাতা নাইট রাইডার্স

ভারতীয়

দীনেশ কার্তিক (অধিনায়ক), কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমান গিল, সিদ্ধেশ লাড, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, এম সিদ্ধার্থ ও নিখিল নায়েক।

বিদেশি

আন্দ্রে রাসেল, হ্যারি গার্নে, লোকি ফার্গুসন, সুনীল নারিন, প্যাট কমিন্স, ইয়ন মর্গ্যান, টম ব্যান্টন ও ক্রিস গ্রিন।

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
বাংলাদেশ ক্রিকেটে ২০২০-বিষ
দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা যারা
চট্টগ্রামকে হারিয়ে শিরোপা খুলনার
মাহমুদউল্লাহর ব্যাটে লড়াই করার পুঁজি খুলনার