
হ্যামস্ট্রিংয়ের চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সম্প্রতি ইউএস ওপেনের শিরোপা জেতা নওমি ওসাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ঘোষণা দেন ২২ বছর বয়সী জাপানের এই তারকা।
গেল শনিবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনে নিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন ওসাকা।
ফাইনালে বাম হ্যামস্ট্রিংয়ে টেপ বেঁধে খেলতে দেখা গিয়েছিল তাকে।
প্যারিসে আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। প্রাথমিকভাবে গেল ২৪ মে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দেয়া হয়।
ওয়াই




