
তিনি মারা গেছেন আবার মারা যাননি। তবে মৃত্যুর খবর এতক্ষণে ছড়িয়ে গেছে ক্রিকেট দুনিয়া জুড়ে। আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি সপরিবারে নিহত হবার খবর বেরোয় বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
এটাও বলা হচ্ছে, আত্মঘাতী বোমা হামলায় তার পরিবারের ছয় জন মারা গেলেও বেঁচে গিয়েছেন তিনি।
গতকাল শনিবার নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হন ১৫ ও আহত হয়েছেন ৩০ জন।
গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনাটি নাঙ্গারহার গভর্নরের এক মুখপাত্র নিশ্চিত করলেও নিহতদের মধ্যে শেনওয়ারি আছেন কী না সেটা নিশ্চিত করেননি তিনি।
আইসিসির প্যানেল ভুক্ত এই আম্পায়ার ২০১৭ সালে দেশটির ঘরোয়া ওয়ানডে আসর দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে।
৩৬ বছর বয়সী শেনওয়ারি এখন পর্যন্ত ৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। শেনওয়ারির এই নাঙ্গারহার প্রদেশের গানখিলেই জন্ম নেন বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান।
এমআর/




