
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নতুন জাতীয় শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
রোববার এক বিবৃতির মাধ্যমে ইউনিসেফ বিষয়টি জানিয়েছে।
নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তাও দিয়েছেন টাইগার দলের অভিজ্ঞ এই সদস্য।
মুশফিক বলেন, ‘বাংলাদেশের শিশু অধিকারে উন্নতি আনতে আমি মানুষকে উৎসাহিত করবো। ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।’
আরও পড়ুনঃ
হায়দারাবাদের বিপক্ষে মুম্বাইয়ের রানের পাহাড়
আফগান আম্পায়ারের মৃত্যু বিভ্রাট
‘বাংলাদেশের মানুষের কাছে আসলাম হয়েই বাঁচতে চাই’
মাত্র ১৫ বছর বয়স থেকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত হন মুশফিক। তার ব্যাট থেকে ১২ হাজারের বেশি আন্তর্জাতিক রান এসেছে। তার মধ্যে রয়েছে ১৪টি শতক।
৩৩ বছর বয়সী এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘আমি আশাকরি আপনারা আমাদের সাথে যোগ দেবেন, সকল শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার এই যাত্রায়। আসুন সকল শিশুর জন্য উপযুক্ত একটি বাংলাদেশ সৃষ্টি করি।’
মুশফিক ছাড়াও সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।
ওয়াই




