ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিসিবি প্রেসিডেন্টস কাপে তারুণ্যের জয়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ০৬:২৬ পিএম
ছবি- বিসিবি

করোনা মহামারির এই সময়ে বলা যায় সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের জৈব সুরক্ষাবলয়ে রেখে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শেষ হয়েছে রোববার।

টুর্নামেন্ট সফলভাবে শেষ হলেও যারা খেলেছে তারা কতটা সফল। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২৭ সদস্যের দলের সঙ্গে জাতীয় দলের বাইরে থাকা কজন আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের কয়েকজনকে নিয়ে করা হয় ৩টি দল।

ব্যাট হাতে সিনিয়ররা নিজদের নামের প্রতি সুবিচার না করতে পারলেও রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মোস্তাফিজরা ছিলেন ধারাবাহিক।

রুবেল, সাইফউদ্দিন দুজনেই নেন ১২টি করে উইকেট। জাতীয় দলের বাইরে থাকা সুমন খান ফাইনালে দেখিয়েছেন চমক, তুলে নেন ৫টি উইকেট। সুমন নেন মোট ৯ উইকেট। মোস্তাফিজও আভাস দেন ফেরার। নেন ৮ উইকেট। আল-আমীন, এবাদত হোসেনও নেন ৮টি করে উইকেট। তাসিকেনর ঝুলিতে ৭ উইকেট। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানালেন সন্তুষ্টির কথা।

‘নিয়মিত যেসব খেলোয়াড়দের কাছে আমরা রান আশা করেছিলাম সেটা হয়নি। যাইহোক ঠিকাছে। হয়নি হয়নি করেও মুশফিক তো করেছে। লিটন দাস শেষ ম্যাচে গিয়ে রান পেয়েছে, ছন্দে ফিরেছে। ইতিবাচক দিক হলো নতুন অনেকে ভালো করছে। সবচেয়ে ভাল লেগেছে তাসকিন যেভাবে ফিরেছে। একটা সময় ভেবেছিলাম ও হয়তো আর জাতীয় দলে ফিরবেই না। কিন্তু ও খুব ভালো করেছে। রুবেলকে নিয়ে আমরা কী করব কী করব ভাবছি। কতদিন খেলবে কী খেলবে না করছি। রুবেল দারুণ বল করেছে। শুধু তাই না, সুমন খান নতুন ছেলেটাও দারুণ খেলেছে। এবাদত ভালো করেছে, আল-আমিন ভালো করেছে। এখানটায় আমরা বেশ কিছু খেলোয়াড় নিয়ে আমাদের যে সন্দেহ ছিল তা ভেঙে গেছে। তারা ফিরেছে।’

টুর্নামেন্টে সিনিয়রদের মধ্যে মুশফিকুর রহিম ছিলেন সবার থেকে আলাদা। ৫ ম্যাচে ৪৩.৮০ গড়ে ১টি শতক আর ২টি অর্ধশতক মিলে মুশফিকু করেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২১৯ রান।

এর পরই আছেন তরুণ ক্রিকেটার ইরফান শুক্কুর। ৫ ম্যাচে ৭১.৩৩ গড়ে ২টি অর্ধশতক মিলে করেছেন ২১৪ রান। তৌহিদ রিদয়ও দলের বিপর্যয়ে বেশ কয়েকটি জুটি গড়েছিল। যেসবে সন্তুষ্ট বোর্ড প্রধান।

‘ব্যাটিংয়ে যদি দেখেন, ইরফান শুক্কুর ধারাবাহিকভাবে রান করেছে। সব ম্যাচে খুব চাপের মধ্যে সে এসে পারফর্ম করেছে। আরেকটা ছেলে তৌহিদ হৃদয়। ও হয়তো আহামরি কিছু করেনি কিন্তু, জুটিতে থেকেছে। মুশফিকের সঙ্গে বলেন, ইরফানের সঙ্গে বলেন সাপোর্ট দিয়ে গেছে। শেখ মাহেদি হাসানকে আগে থেকেই চিনি। অলরাউন্ডার হিসেবে ওর ভালো সম্ভাবনা আছে। ব্যাটিংও করে, বলও ভালো করে।’

অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা এই ছেলেরা ছিলেন খালেদ মাহমুদ সুজনের তত্বাবধানে। যিনি তখনকার গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। এই দলটাকে নিজের মতো করে গড়ে তুলেছিলেন সেটার ফলাফলও পান বিশ্বকাপে।

তারা যখন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তাল রেখে খেলে তখন গর্ব হয় খালেদ মাহমুদ সুজনের। বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে আরটিভি নিউজের সঙ্গে আলাপকালে সেসবই শোনান তিনি।

‘প্রথমত টুর্নামেন্টটা দারুণ ভাবে সফল হয়েছে। অনেক দিন পর দেশে ক্রিকেট ফিরেছে এটাও বা কম কী। তবে দীর্ঘ বিরতির পর ছেলেদের খেলতে দেখে মনে হচ্ছে না এতদিন খেলার বাইরে ছিল। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা দারুণ খেলছে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দল থেকে আসা তৌহিদ রিদয় ছিলেন বেশ ধারাবাহিক। নাজমুল একাদশের হয়ে ৫ ম্যাচে ২৪.৪০ গড়ে ১টি অর্ধশতক মিলে করেন ১০১ রান।

রিদয়ের অ-১৯ দলের সতীর্থ মাহমুদুল হাসান জয় খেলেন মাহমুদউল্লাহ একাদশের হয়ে। টুর্নামেন্টে ৩ ইনিংসে ২৯.৬৬ গড়ে করেন ৮৯ রান, ছিল ৫৮ রানের একটি ইনিংসও।

বল হাতে বেশ উজ্বল ছিলেন শরিফুল ইসলাম। তামিম একাদশের হয়ে ৩ ম্যাচ খেলা এই পেসার এক ম্যাচেই নেন ৪ উইকেট। ৩ ম্যাচে ইকোনমি ছিল ৪.৮০।

এছাড়াও তরুণরা বেশ দ্যুতি ছড়িয়েছেন বেশ। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়েছেন সমানে সমান।

প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশের অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় থাকা সুমন খান ফাইনালে ৫ উইকেট নিয়ে দেখান চমক। টুর্নামেন্টে মাত্র ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট, ৫.০৪ ইকোনমি রেটে।

বাকিরাও নিজেদের মেলে ধরার চেষ্টা করেছে। এই টুর্নামেন্টে হয়তো সেভাবে না পারলেও এখানেই তো শেষ না। সুজনের কথায়, ছেলেরা চেষ্টা করলেই পারবে।

‘অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা বেশ কয়েকজন ক্রিকেটার ভালো খেলেছে। যারা পারেনি তারাও চেষ্টা করেছে। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত খেলেছে, খেলার চেষ্টা করেছে। এমন একটা টুর্নামেন্ট প্রয়োজন ছিল এই সময়ে। যারা এখানে পারেনি তাদের জন্য সামনে টি-টোয়েন্টি লিগ আছে, সেখানে পারবে আশা করি।’

নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবার কথা রয়েছে টি-টোয়েন্টি লিগ শুরুর। এই টুর্নামেন্টে খেলবে ৫টি দল।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
বাংলাদেশ ক্রিকেটে ২০২০-বিষ
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়েও শঙ্কা মুমিনুলের
বাদল রায়ের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
সিলেটে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প