
এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
গেল ৯ নভেম্বর এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কাছে এই নিয়োগের বিষয়ে এশিয়ান ভলিবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিটা সুবোউয়ো চিঠি প্রেরণ করেন।
২০১৪ সাল থেকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আতিকুল।
ওয়াই




