
এক ম্যাচ হাতে রেখেই নারী ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। নিজেদের ১১ তম ম্যাচে সাবিনা, কৃষ্ণা, তহুরারা ১৩-১ গোলে হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে।
১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে কিংসের মেয়েরা দলকে উপহার দিল ট্রফি। এ নিয়ে বসুন্ধরা কিংস ১১ ম্যাচের সবকটিতেই জিতলো। তাদের শেষ ম্যাচ বাকি এফসি উত্তরবঙ্গের বিরুদ্ধে।
দলের জয়ের দিন গোলের উৎসব করেছেন সাবিনা খাতুন। কিংস অধিনায়ক একাই করেছেন পাঁচ গোল। এছাড়া জোড়া গোল করেন তহুরা খাতুন ও সিরাত জাহান স্বপ্না। একটি করে গোল করেন শিউলি আজিম, মারিয়া মান্ডা ও নার্গিস।
১৩ গোলের একটি ছিল আত্মঘাতী গোল। জামালপুরের আশা ম্যাচের আট মিনিটের মাথায় করেন আত্মঘাতী গোলটি। ম্যাচের ৭০তম মিনিটের মাথায় দলের হয়ে একটা গোল করেন সেই আশা।
এমআর/




