
জয় দিয়েই ফেডারেশন কাপের যাত্রা শুরু করলো গত বছরের চ্যাম্পয়িন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জ মুসলমি ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রোজেনের শীর্ষ্যরা।
ম্যাচের শুরু থকেইে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। ৪৩ মিনিটে দলকে এগিয়ে দেন চলতি মৌসুমে বসুন্ধরায় যোগ দেয়া আর্জেন্টাইন ফরোর্য়াড রাউল বেকেরা।
বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক খেলা শুরু করে বসুন্ধরা। ৫৩ মিনিটে ব্যবধানটা বাড়ান ব্রাজিলিয়ান ফরোর্য়াড রবসন। ৬৫ মিনিটে বদলি হিসেবে নেমে মাহবুবুর রহমান সুফিলের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচের বাকি সময় এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় তারা।
এম




