
৩৩ বছর বয়সী ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী ২০১৯ সালে বিরতি নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। এদিকে বছর খানিক আগে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন জনি বেয়রেস্ট্রো। তবে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়েছে দুজনকেই।
এই দুইজনকে দলে নেওয়া হলেও বিশ্রাম দেওয়া হয়েছে সদ্য বাবা হারানো বেন স্টোকস ও জোফরা আর্চারকে। এছাড়া ররি বার্নসের বদলে দলে জায়গা হয়েছে ব্যাটসম্যান ড্যান লরেন্সের।
আগামী বছর জানুয়ারিতে টেস্ট চ্যাম্পিয়নসের দুটি ম্যাচ খেলতে লঙ্কা সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট। প্রথম টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ জানুয়ারি।
গত মার্চে করোনা মহামারির শুরুতে ম্যাচ দুটি স্থগিত করে দেশে ফিরে যায় ইংল্যান্ড টেস্ট দল।
ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়রস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রোলি, স্যাম কারান, বেন ফোকস (উইকেট-রক্ষক), ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, অলি স্টোন, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ: জেমস ব্র্যাসি (উইকেট-রক্ষক), ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, অলি রবিনসন, আমার বিরদী।
এমআর/পি




