
আবারও জুভেন্টাসের জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরি আ’য় জুভেন্টাসের হয়ে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারাকার। তার জোড়া নিশানাভেদে জেনোয়াকে ৩-১ ব্যাবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোবাবার জেনোয়ার মাঠে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটি আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলে এগিয় যায় জুভেন্টাস।
এরপর ৬১ মিনিটে স্টেফানো স্তুরারোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
খেলার শেষ দিকে ৭৮ ও ৮৯ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোলে জুভেন্টাসকে জয় এনে দেন রোনালদো।
ওয়াই




