
সিরি আ’ লিগে নিজেদের ১৩ তম ম্যাচে এসে হেরেছে জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে নিচের সারির দল ফিওরেন্টিনা।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে ফিওরেন্টিনার হয়ে একটি করে গোল তুলেন ডুসান ভ্লাহোভিক ও মার্টিন ক্যাসেরেস। আরেকটি গোল ছিল আত্মঘাতী।
জুভেন্টাসের মাঠে নেমেই ৩ মিনিটের মাথায় ফ্রাঙ্ক রিবেরির পাসে গোল তুলে নেন সার্বিয়ান ফরোয়ার্ড ভ্লাহোভিক।
১৮তম মিনিটে লালকার্ড দেখতে হয়ে স্বাগতিক ডিফেন্ডার জুয়ান কুয়াডরাডোকে। প্রতিপক্ষের মিডফিল্ডার গেয়াটানো কাস্ত্রোভিলিকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দিলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেক করা হয়। শেষ পর্যন্ত লাল কার্ড দেখিয়ে বিদায় করা হয়।
সাদা-কালো জার্সিধারীরা ১০ জনে পরিণত হলেও সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যেতে থাকে। ৫৭ মিনিটে দানিলোর ক্রসে হেডের মাধ্যমে ফিওরেন্টিনার জালে বড় জড়ান রোনালদো। যদিও অফসাইডের কারণে তা বাতিল হয়।
৭৬ মিনিটে আলেক্স সান্দ্রোর ভুলে আবারও গোল হজম করতে হয় জুভিদের। ৮১ মিনিটে উরুগুইয়ান মিডফিল্ডার মার্টিন ক্যাসেরেস গোল তুলে নিলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
এই জয়ে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট তুলে ইতালিয়ান লিগে ১৫তম স্থানে উঠে এলো ফিওরেন্টিনা। অন্যদিকে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জুভেন্টাস।
ওয়াই




