
এক ম্যাচে বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে ব্ল্যাকক্যাপসরা।
রোববার সেডন পার্কে পাকিস্তানের দেয়া ১৬৩ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে তুলে নেয় স্বাগতিকরা। হাতে ছিল আরও চার বল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে পাকিস্তান। টিম সাউদি নিজের প্রথম ওভারেই তুলে নেন হায়দার আলী ও আব্দুল্লাহ শফিকের উইকেট। ওপেনিংয়ে নামা রিজওয়ানও টিকতে পারেননি বেশিক্ষণ। শেষ পর্যন্ত মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৯ রানে ভর করে ৬ উইকেটে ১৬৩ রান তোলে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৮৪ রানে ও কেন উইলিয়ামসন ৫৭ রানে অপরাজিত ছিলেন।
ওয়াই




