
মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ১৯২ রানে পিছিয়ে পাকিস্তান।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৪৩১ রানের জবাবে খেলতে নেমে ২৩৯ রানে অলআউট হয়ে যায় মোহাম্মদ রিজওয়ানের দল।
আগের দিনের ১ উইকেটে ৩০ রান নিয়ে খেলতে নেমে ৮০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় পড়ে সফরকারীরা।
মাঝের দিকে রিজওয়ান ও ফাহিম আশরাফের ১০৯ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে।
অধিনায়ক ৭১ রানে ও ফাহিম আশরাফ ৯১ রান করে আউট হলে দ্রুত শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
কিউইদের পক্ষে কাইল জ্যামিসন ৩টি উইকেট তুলে নেন। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার নেন দুটি করে উইকেট।
মঙ্গলবার চতুর্থ দিনে নামবে দুই দল। ভোর ৪টা থেকে সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস।
তৃতীয় দিনে শেষে সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড
৪৩১
পাকিস্তান
২২৯
ওয়াই




