
গত এক দশকে যারা দুর্দান্ত পারফর্ম করেছেন তাদের থেকে নির্বাচিত হয়েছে দশক সেরার তালিকা। ‘স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড’ খ্যাত আইসিসির এই পুরষ্কারের সঙ্গে আইসিসির দশক সেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলির। একই অবস্থা এলিসা পেরিরও।
২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত এই এক দশকের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। যেখানে টেস্ট ও ওয়ানডে মিলে বিরাট কোহলির রয়েছে ৬০ সেঞ্চুরি। এই সময়ের আগেও রয়েছে আরও ১০টি সেঞ্চুরি। এছাড়াও ৯৪টি ফিফটি, ২০ হাজার ৩৯৬ রান আর ব্যাটিং গড়ও সবার উপরে (৫৬.৯৭)। তাই স্বাভাবিক ভাবে বিরাটের হাতেই উঠেছে এই স্বীকৃতি।

এছাড়া নারী ক্রিকেটে ‘র্যাচেল হেইহাউ-ফ্লিন্ট অ্যাওয়ার্ড’ পুরষ্কারের সঙ্গে দশক সেরার পুরস্কার উঠেছে অস্ট্রেলিয়ার এলিসা পেরি।
আইসিসির দেয়া নির্দিষ্ট সময়ে পেরি তিন সংস্করণে খেলেছিলেন মোট ১৭৯টি ম্যাচ। মোট রান করেছিলেন ৪ হাজার ৩৪৯ আর উইকেট নেন ২১৩টি। যা আর কেউ পারেননি।
২০১৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা অজিদের পেরি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২০ সালে। পেরি মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেন ২০১৭ ও ২০১৯ সালে।
এমআর/




