ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

দুই একটা ভালো রেজাল্ট পরিস্থিতি স্বাভাবিক করে দিবে:  সাকিব

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৬ পিএম
সাকিব আল হাসান || ছবি-আরটিভি নিউজ

চট্টগ্রাম টেস্ট চলাকালেই চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় সাকিবকে। যদিও সাইডলাইনে সতীর্থদের পরামর্শ দিতে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডরাকে। ঢাকায়ও মাঠে নামতে পারেননি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতে হয়েছে হোয়াইটওয়াশ। এমন বাজে পরিস্থিতি থেকে ফিরতে বেশি সময় লাগবে না বলে মনে করেন সাকিব আল হাসান।

সোমবার জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভির কার্যালয়ে একটি সামাজিক সেবামূলক সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন।

আরও পড়ুন : ভালোবাসা দিবসে নাসিরের বিয়ে, জেনে নিন স্ত্রীর পরিচয় (ভিডিও)

‘আমরা কেউই ভাবিনি এমনভাবে হারতে হবে। সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের সঙ্গেও ভালো ফল পেয়েছি। বিশ্বকাপেও জিতেছি। প্রথম টেস্টের প্রথম চারদিনে ভালো অবস্থায় ছিলাম। পঞ্চম দিন থেকই খারাপ সময়টা শুরু হয়েছে। দ্বিতীয় টেস্টেও একটু ভালো করেছিলাম। শেষ পর্যন্ত আর হয়নি।’

শেষ ম্যাচে মাত্র ১৭ রানের জন্য হারতে হয়েছে বাংলাদেশকে। সাকিব বিশ্বাস করেন আগামী দিনে জয় পেলেই এমন পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।

‘এর আগেও খারাপ সময় এসেছে বাংলাদেশের ক্রিকেটে। সবাই মিলে এক সঙ্গে কাজ করে এমন অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি এবারও সম্ভব হবে। দুই একটা ভালো রেজাল্ট পরিস্থিতি স্বাভাবিক করে দিবে। কাল ১৭ রান তুলতে পারলে এখন আর এসব কথা হতো না।’

আরও পড়ুন : আমি যা চেয়েছি সেটা হয়নি: পাপন

আগামী মাসে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফর করবে। খেলবেন না সাকিব। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকার পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। পাশাপাশি ইনজুরির বিষয়টিও রয়েছে।

৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। চোট কাটিয়ে উঠতে ছয় থেকে আট সপ্তাহ লেগে যাবে। আজকে থেকে কাউন্ট করলে ছয় সপ্তাহ লাগবেই। মাঠে নামতে পারবো কি পারবো না এটা নিশ্চিত নয়। হয়তো টি-টোয়েন্টি খেলতে পারবো।’

২০১২ সালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের নভেম্বর প্রথম সন্তান আলাইনার হাসান অব্রির জন্ম হয়। গেল বছর এপ্রিলে জন্ম হয় দ্বিতীয় কন্যা ইরাম হাসানের।

আরও পড়ুন : টেস্টে ২০ বছরেও উন্নতি হয়নি: মুমিনুল

সাকিব বলেন, ‘আমাদের তৃতীয় সন্তান আসছে। যেটার জন্য আমি অনেক উচ্ছ্বসিত। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকা অনেক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে কোভিড পরিস্থিতি অনেক খারাপ। সেখানের হাসপাতালগুলোতে স্বামী ছাড়া কাউকে থাকতে দেয় না। তাই আমার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আইসিসির বর্ষসেরার মনোনয়ন পেলেন সাকিব
সাকিবের দলে গেইল
সাকিব আল হাসানের বায়োপিক বানাতে চান সৃজিত